কেরিয়ার

রেলের চাকরিতে পেয়ে যান মোটা টাকা বেতন, স্পোর্টসে ভালো থাকলেই করতে পারবেন আবেদন

ভারতের মতো দেশের রেললাইনকে রীতিমতো লাইফ লাইন বলা হয়ে থাকে। উত্তর থেকে শুরু করে দক্ষিণ দেশ জুড়ে বহু ট্রেন যাতায়াত করে থাকে প্রতিদিন। দেশের একটা বড় অংশ যাতায়াতের মাধ্যম এই ভারতীয় রেলওয়ে। তাই স্বাভাবিকভাবেই সেখানে চাকরির সুযোগ থাকে অনেক। সারা বছর বিভিন্ন শাখার রেলে নিয়োগ হয়ে থাকে এবং রেলে চাকরিতে বেতনের পাশাপাশি পাওয়া যায় একাধিক সুযোগ-সুবিধা। তাই রেলে এবার চাকরির সুযোগ নিয়ে এলো দক্ষিণ-পশ্চিম রেলওয়ে। ইতিমধ্যেই আবেদন নেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

rrchubli.in ওয়েবসাইট থেকে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারেন। ১৭ ডিসেম্বর থেকে এই চাকরির জন্য আবেদন গ্রহণ করা শুরু হয়েছে এবং এই চাকরিতে আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ জানুয়ারি ২০২৩। মোট ২১ টি পদের জন্য এই নিয়োগ প্রক্রিয়া চলবে এবং শুধুমাত্র স্পোর্টস কোটা থেকে এই নিয়োগ হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। ১৮ বছর বয়স থেকে ২৫ বছর বয়সী চাকরির প্রার্থীরা এই চাকরির জন্য আবেদন করতে পারেন। বিভিন্ন স্তরের চাকরির জন্য ভিন্ন ভিন্ন যোগ্যতা ধার্য করা হয়েছে এবং এই যোগ্যতা বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে জানিয়ে দেওয়া হয়েছে।

যোগ্য প্রার্থীদের ট্রায়ালের জন্য ডাকা হবে বলে জানিয়েছে ভারতীয় রেলওয়ে। স্পোর্টস অর্থাৎ ক্রীড়া ক্ষেত্রে দক্ষতা যাচাই করা হবে। দক্ষিণ-পশ্চিম রেলের তরফে জানানো হয়েছে, এখনো পর্যন্ত এই টায়ারের দিন নির্ধারিত হয়নি। হুব্বালি, ব্যাঙ্গালোর এবং মাইসোরে এই ট্রায়াল হতে চলেছে। প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে পরীক্ষার ফি দিতে হবে ৫০০ টাকা করে। এই ফি জেনারেল ক্যাটাগরীদের জন্য। অন্যদিকে, এসসি, এসটি এবং এক্স সার্ভিসম্যানদের জন্য এই পরীক্ষার ফি ২৫০ টাকা।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026