নিউজ

রেলের যাত্রাপথে হঠাৎ টিকিট হারিয়ে গেলে কি করবেন? সহজ সমাধান দিল রেল

ভারতীয় রেলওয়ে হলো বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে বেশি প্রসারিত রেলপথগুলির মধ্যে অন্যতম। প্রতিদিন বহু মানুষ নিয়মিতভাবে ট্রেনে সফর করে থাকেন। এক্ষেত্রে ট্রেনে সফরকালে টিকিটের যত্ন নেওয়া কিন্তু সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। কিন্তু প্লাটফর্মে কোনভাবে টিকিট হারিয়ে গেলে আপনি কি করবেন? রেলের নিয়ম বলছে এক্ষেত্রে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। রেলের একটি বিশেষ নিয়ম রয়েছে যাতে একজন যাত্রী আবার একটি ডুপ্লিকেট টিকিট পেতে পারেন।

যাত্রা সময় যদি কোন যাত্রীর টিকিট হারিয়ে যায় তাহলে টিকিট চেকারের কাছে নিজের জন্য একটি নতুন ডুপ্লিকেট ট্রেনের টিকিটের দাবি করতে পারেন ওই যাত্রী। এর জন্য মাত্র ৫০ টাকা বেশি জরিমানা দিতে হবে ওই যাত্রীকে। তবে টিকিট হারিয়ে গেলে সঙ্গে সঙ্গে টিকিট চেকারের সঙ্গে যোগাযোগ করতে হবে। পুরো বিষয়টি জানার পর টিকিট চেকার একটি নতুন ডুপ্লিকেট টিকিট জারি করতে পারেন।

রেলের নিয়ম অনুযায়ী যদি কাউন্টার থেকে আপনি ট্রেনের টিকিট বুক করে থাকেন তাহলে চার্ট তৈরি হওয়ার আগে টিকিট হারিয়ে যাওয়ার রিপোর্ট করলে স্লিপার ক্লাসের জন্য ৫০ টাকা এবং এসি ক্লাসের জন্য ১০০ টাকা জরিমানা আপনাকে দিতে হবে। আর যদি চার্ট তৈরি হওয়ার পরে টিকিট হারানোর রিপোর্ট জারি করা হয় তাহলে যাত্রীকে টিকিটের ৫০ শতাংশ টাকা জরিমানা দিতে হবে।

যদি কোনো কারণে টিকিটের সীমার বাইরে যেতে হয় অর্থাৎ যতদূর টিকিট কাটা রয়েছে তার পরেও কয়েকটি স্টেশন যেতে হয়, তাহলে টিকিট চেকারকে কিছু জরিমানা দিয়ে যাত্রাপথ বাড়িয়ে নেওয়া যেতে পারে। তবে এক্ষেত্রে রিজার্ভ সিট না দিলেও যাত্রীর টিকিটের যাত্রাপথ বাড়িয়ে দেওয়া যাবে। এই জরিমানের পরিমাণ টিকিটের গন্তব্য থেকে যাত্রীর নয়া গন্তব্যের ভাড়ার থেকে কিছুটা বেশি হয়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026