নিউজ

Indian Railways: রক্ষণাবেক্ষণের কাজ চলছে কল্যাণী স্টেশনে, শিয়ালদহ মেইন শাখায় বাতিল বেশ কিছু লোকাল ট্রেন

কল্যাণী স্টেশনের রক্ষণাবেক্ষণ এর কাজ চলার জন্য শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত বেশ কিছু ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলও। তার পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দুটি প্যাসেঞ্জার ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে। রেলে তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে শনিবার রাত ১২টা ৪৫ মিনিট থেকে রবিবার ভোর ৪টে ৪৫ মিনিট পর্যন্ত কল্যাণী স্টেশনের সিগন্যালিং ব্যবস্থায় রক্ষণাবেক্ষণ এর কাজ চলবে।

সেই কারণে শিয়ালদহ থেকে ছাড়া দুটি লোকাল ট্রেন ০৩১৯১ ও ৩১৫১১ ওই সময়ের জন্য বাতিল করা হয়েছে। শান্তিপুর স্টেশন থেকে ছাড়া একটি লোকাল ট্রেন ৩১৫১২ এবং নৈহাটি থেকে ছাড়া একটি লোকাল ট্রেন ৩১১৯১ বাতিল করা হয়েছে বলেও জানা যাচ্ছে। রক্ষণাবেক্ষণের এই কাজের জন্য ০৩১৯৮ লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার ট্রেনটি রানাঘাট স্টেশন পর্যন্ত আসবে। অন্যদিকে, ৩১৩১২ কল্যাণী সীমান্ত শিয়ালদহ লোকাল ট্রেনটি নৈহাটি স্টেশন থেকে ছাড়বে।

তার পাশাপাশি ঐদিন ০৩১৭২ লালগোলা শিয়ালদহ প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের প্রায় ৯০ মিনিট পরে ছাড়বে। ৩১৮১১ শিয়ালদহ কৃষ্ণনগর প্যাসেঞ্জার নির্ধারিত সময়ের মোটামুটি ২০ মিনিট পরে ছাড়বে। শ্রাবণী মেলায় তারকেশ্বরগামী পূর্ণার্থীদের ভিড় সামাল দিতে শিয়ালদহ এবং তারকেশ্বর স্টেশনের মধ্যে ১২টি স্পেশাল ট্রেন চালানোর কথা জানিয়ে দিয়েছে রেল কর্তৃপক্ষ। সবমিলিয়ে এই দুই দিন রেল চলাচলে যে সমস্যা হবে সেটা বলার অপেক্ষা রাখছে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026