বাংলা টেলিভিশনের জগৎ’এর অন্যতম পরিচিত নাম তিয়াসা লেপচা। জি বাংলার ‘কৃষ্ণকলি’ ধারাবাহিক দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন তিয়াসা। ‘কৃষ্ণকলি’র শ্যামা চরিত্র নিঃসন্দেহে তাকে দর্শকদের মাঝে বিপুল পরিচিতি ও জনপ্রিয়তা এনে দিয়েছে, তা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। মাঝে বেশ কয়েকমাস ছোটপর্দা থেকে দূরে ছিলেন তিনি। তবে এই মুহূর্তে স্টার জলসার পর্দায় আবারো দেখা মিলেছে অভিনেত্রীর। অবশ্য মাঝে জি বাংলার ‘রান্নাঘর’এর বেশ কিছু বিশেষ পর্বে সঞ্চালিকা হিসেবে দেখা গিয়েছিল তাকে।
উল্লেখ্য, স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘বাংলা মিডিয়াম’এ মুখ্য ভূমিকায় অভিনয় করছেন তিয়াসা। এই ধারাবাহিককেও তার বিপরীতে দেখা মিলছে ছোটপর্দার অন্যতম পরিচিত মুখ নীল ভট্টাচার্যকে। ‘কৃষ্ণকলি’তেও পর্দায় জুটি হিসেবে দেখা মিলেছিল তাদের। দর্শকদের মাঝে নিখিল ও শ্যামা জুটি বেশ জনপ্রিয়তা অর্জন করেছিল, তা অবশ্য আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখে না। তবে আপাতত ‘বাংলা মিডিয়াম’এর সাধারণ শিক্ষিকা হিসেবেই দর্শকমাঝে পরিচিতি পেয়েছেন তিনি। তবে সম্প্রতি সেই শিক্ষিকারই ওয়েস্টার্ন লুক দেখে চোখ কপালে নেটিজেনদের।
বর্তমানের অভিনেত্রী হিসেবে সোশ্যাল মিডিয়ার পাতায় বেশ ভালই সক্রিয় তিয়াসা লেপচা। প্রায়ই নিজের একাধিক ছবি ও ভিডিও অভিনেত্রী নিজেই শেয়ার করে নেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। থেকে থেকে শুটিং ফ্লোর থেকে একাধিক ঝলকও শেয়ার করে নিতে দেখা যায় তাকে। পাশাপাশি এই মুহূর্তে অফিসিয়াল ভ্লগার তিনি। তবে এই মুহূর্তে নিজের বানানো সাম্প্রতিক ইনস্টারিল ভিডিওর সূত্র ধরেই চর্চায় তিয়াসা।
সম্প্রতি তিয়াশা টনি কক্করের গানের তালেই তাল মিলিয়েছেন। এদিন অভিনেত্রী বাঘছাল প্রিন্টের ক্রপটপ ও কালো টোনড জিন্সে ছিলেন। খোলা আকাশের নীচে ‘বেলেনছিয়াগা’ গানের তালেই রিল বানিয়েছিলেন তিনি। এই মুহূর্তে অনেকদিন পর রিল বানিয়েই একাংশের নজর কেড়েছেন অভিনেত্রী। প্রশংসা কুড়িয়েছেন অনুরাগীদের মাঝেও। আপাতত, ‘বাংলা মিডিয়াম’এর এই সাধারণ শিক্ষিকা নিজের এই সাম্প্রতিক রিল ভিডিওর সূত্র ধরেই একাংশের মাঝে চর্চার আলো কেড়েছেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…