নিউজ

Indian Railways: লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ কতক্ষণ থাকে? সারাদিন কি চলাফেরা করা যায় এই একটা টিকিট নিয়ে?

লোকাল ট্রেনের উপর প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ নির্ভর করেন যাতায়াত করার জন্য। শিয়ালদহ হাওড়া স্টেশনে প্রতিদিন বহু লোকাল ট্রেনের লক্ষ লক্ষ যাত্রী যাতায়াত করে থাকেন। সাধারণত বেশিরভাগ নিত্যযাত্রী মান্থলি থেকে ব্যবহার করেন কিন্তু প্রচুর যাত্রী যারা নিয়মিত যাতায়াত করেন তারা ট্রেনের দৈনিক টিকিট কেটে থাকেন। কিন্তু এই বিষয়ে অনেকের মধ্যেই একটা প্রশ্ন রয়েছে লোকাল ট্রেনের টিকিটের মেয়াদ কতক্ষণ থাকে। অর্থাৎ যদি কোন একটা দূরত্বের জন্য টিকিট কাটা হয় তাহলে কতক্ষণ সেই টিকিট ব্যবহার করে যাতায়াত করা যায়? এই বিষয়ের উত্তর কিন্তু টিকিটের মধ্যেই থাকে। ফলে এই বিষয়টা না জানলে অনেকে কিন্তু সমস্যায় পড়তে পারেন।

লোকাল ট্রেনের টিকিটের দাম এবং টিকিট কাটার তারিখ লেখা থাকে। সেই সঙ্গে কোন স্টেশন পর্যন্ত টিকিট কেটেছেন সেটাও কিন্তু উল্লেখ করা থাকে। তবে সেখানে আরেকটা লাইন উল্লেখ করা থাকে এবং সেটা হলো টিকিট কাটার এক ঘন্টার মধ্যেই আপনাকে যাত্রা শুরু করতে হবে। যদি আপনি এক ঘণ্টার মধ্যে যাত্রা না শুরু করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়ে যাবেন। মনে করুন আপনি বারাসাত থেকে টিকিট কেটেছেন বিধান নগর রোড আসার জন্য। সে ক্ষেত্রে কিন্তু আপনাকে টিকিট কাটার এক ঘন্টার মধ্যে বারাসাত থেকে যাত্রা শুরু করতে হবে।

সকাল ন’টায় যদিআপনি টিকিট কাটেন তাহলে আপনাকে দশটার মধ্যে বারাসাত থেকে যাত্রা শুরু করতে হবে। দমদম থেকে বিধান নগর পৌঁছাতে মোটামুটি ৪০ থেকে ৪৫ মিনিট মতো সময় লাগে। সেই হিসাবে আপনাকে ২ ঘণ্টার মধ্যেই বিধাননগর চলে আসতে হবে। সেই হিসেবে যদি আপনি বিকেলে যাত্রা করেন তাহলে সমস্যা হতে পারে। অন্যদিকে দেখা গেল আপনি বারাসাত থেকে বিধান নগরের আপ এবং ডাউন দুটি তরফের টিকিট কেটেছেন। সেক্ষেত্রে আপনার টিকিটের মেয়াদ সংশ্লিষ্ট দিনের রাত বারোটা পর্যন্ত হয়ে থাকে।

Nirajana Nag

Recent Posts

এপ্রিলেই বন্ধ লক্ষ্মীর ভাণ্ডার? ভোটের আগে বড় দুশ্চিন্তা, আসল সত্যিটা জানুন

পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ এবং সাধারণ মানুষের উদ্বেগ। বিশেষ…

April 1, 2026

LPG দামে আগুন! ইরান যুদ্ধের জেরে ২১৮ টাকা বৃদ্ধি, চাপে সাধারণ মানুষ

ইরানকে ঘিরে আন্তর্জাতিক উত্তেজনার প্রভাব এবার সরাসরি পড়ল ভারতের গ্যাসের বাজারে। হঠাৎ করেই বেড়ে গেল…

April 1, 2026

ভোটের আগে বাড়ল চাপ! ঋণকাণ্ডে সোহমকে নোটিস, হাইকোর্টে হাজিরার নির্দেশ

২৬-এর বিধানসভা নির্বাচন ঘিরে রাজ্যজুড়ে উত্তেজনা তুঙ্গে। ঠিক এই সময়েই আইনি জটে জড়ালেন অভিনেতা তথা…

April 1, 2026

Jio-Airtel কে টক্কর, 449 টাকাতেই ডেটার বন্যা! Vi আনলিমিটেড প্ল্যানে OTT ফ্রি

দেশের তৃতীয় বৃহত্তম টেলিকম সংস্থা Vodafone Idea (Vi) আবারও গ্রাহকদের চমকে দিল সস্তা অথচ ফিচার-প্যাকড…

April 1, 2026

IPL 2026 Point Table: ঝড় তুলেছে রাজস্থান! দেখুন কে কত নম্বরে, কারা এখনও শূন্যে

আইপিএল ২০২৬-এর উত্তেজনা ইতিমধ্যেই তুঙ্গে। টুর্নামেন্টের শুরুতেই একাধিক দল নিজেদের শক্তির প্রমাণ দিতে শুরু করেছে।…

April 1, 2026

কম খরচে দিঘা ভ্রমণ! বারাসাত থেকে ২০০ টাকার কমে পৌঁছে যান সমুদ্র শহরে

দিঘার নাম শুনলেই যেন মনটা খুশিতে ভরে ওঠে। গরমের ছুটি আসতেই বহু মানুষ সমুদ্রের টানে…

April 1, 2026