করোনার জেরে দেশ জুড়ে জারি হয়েছে লক ডাউন। আর এই লক ডাউনকে কাজে লাগিয়ে সমস্ত পড়ে থাকা কাজ মিটিয়ে নিচ্ছে ভারতীয় রেল। গত ২৪শে মার্চ মধ্যরাত থেকে দেশ জুড়ে করোনার প্রকোপে শুরু হয়েছে লক ডাউন। যার দ্বিতীয় দফা শেষ হবে ৩রা মে। তারপর ফের তৃতীয় দফার লক ডাউন চালু হবে এবং তার মেয়াদকাল আগামী ১৭ই মে। এই লক ডাউনে সম্পুর্ন রূপে বন্ধ রয়েছে ভারতের সবচেয়ে বৃহত্তর গণপরিবহন ব্যবস্থা রেল।
আর সেই সুযোগে অনেকদিন থেকে রেলের যে গুরুত্বপূর্ণ কাজ গুলি বাকি ছিল, যেমন Ultrasonic flaw detection (USFD) অর্থাৎ রেল লাইনের মধ্যে রেল চলাচল কোনো জায়গায় অসুবিধা রয়েছে কিনা তা দেখভাল করে ১,৩৪,৪৪৩ কিমি রেল ইয়েল্ডস ও ৩০১৮২ কিমি রেল পথ সাড়াই। এর সঙ্গে Overhead Equipment (OHE) দেখাশোনা করার কর্মী, প্রায় ৫০০ উচ্চক্ষমতা সম্পন্ন মেশিন ও সঙ্গে ছিল ট্র্যাক, সিগন্যাল। এর মাধ্যমেই প্রায় ১২২৭০ কিমি রেলপথের খুটিনাটি সাড়াই করা হল।
দেশ জুড়ে লক ডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানগুলি। আর তার মাঝেই অনবরত বিরামহীন থেকেছেন রেলের কর্মীরা। ভারতীয় রেলের তরফে জানানো হয়েছে, এটিই সুযোগ রেলের সমস্ত পরিচর্যার কাজ সেরে ফেলা ও খুটিনাটি নির্ণয় করে তাকে সাড়াই করা। লক ডাউনের পর পুনরায় রেল ব্যবস্থা চালু হলে যাতে বিঘ্ন না ঘটে ও যাত্রীদের সুরক্ষার তাগিদে নেপথ্যে থেকে কাজ করেছেন রেলের কর্মীরা।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…