দেশ

বদল আসতে চলেছে স্কুল- কলেজে, জেনে নিন কেন্দ্রের নয়া গাইডলাইন

করোনা নিয়ন্ত্রণে ১৫ মার্চ থেকে দেশজুড়ে বন্ধ স্কুল, কলেজ,বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় দফায় লকডাউন ওঠার আগেই তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়িয়ে দেওয়া হয় ১৭ মে পর্যন্ত। যার কারণে আগামী ১৭ মে পর্যন্ত বন্ধ থাকবে স্কুল, কলেজ। তবে লকডাউন এর পরেও আরও বাড়বে কি না বা লকডাউন ওঠার সাথে সাথেই স্কুল কলেজ খোলা হবে কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা বর্তমান। তবে যখন স্কুল কলেজ খুলবে তখন মেনে চলতে হবে নির্দিষ্ট কিছু গাইডলাইন।

কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রক জানিয়েছে স্কুল কলেজ খোলার পর পুনর্গঠন করতে হবে ক্লাসরুম থেকে লাইব্রেরি, ক্যান্টিন থেকে হোস্টেল সর্বত্র। সর্বত্র যাতে সামাজিক দূরত্ব মেনে চলা হয় নজর দিতে হবে সেদিকে। এছাড়াও সামাজিক দূরত্ব বজায় রাখতে কী কী করনীয় তার একটি তালিকা প্রস্তুত করছে মানবসম্পদ উন্নয়নমন্ত্রক। সামাজিক দূরত্ব বজায় রাখতে জোর দিয়ে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল গুলিতে পাঠানো হবে গাইডলাইন গুলি, এবং এই নির্দেশিকা স্কুল কলেজ, বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি আইআইটি প্রতিষ্ঠানেও পাঠানো হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল।

লকডাউনের ফলে স্কুল কলেজ বন্ধ থাকায় বহু পরীক্ষার পাশাপাশি গুরুত্বপূর্ণ পরীক্ষার ফলপ্রকাশও আটকে রয়েছে। এই পরিস্থিতিতে অনলাইন ক্লাস নেওয়া হলেও সবত্র সেটা সম্ভব না হওয়ায় শিক্ষা ব্যবস্থা তেও অচলাবস্থা দেখা দিয়েছে। পরিস্থিতিতে নিয়ন্ত্রণে আনতে কেন্দ্র জারি করবে নতুন নির্দেশিকা।

Anirban Kundu

Recent Posts

বুলেট ট্রেন প্রকল্পে গতি! রেলের ‘মিশন মোড’-এ দ্রুত গতিতে চলছে কাজ

কবে ছুটবে বুলেট ট্রেন? এখন দেশের বেশিরভাগ মানুষের মনে এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সময়…

April 25, 2026

৩০০ ইউনিট ফ্রি বিদ্যুৎ! সোলার প্যানেল বসালেই ৭৮ হাজার টাকা দিচ্ছে সরকার

গরম পড়লেই বাড়তে থাকে বিদ্যুতের বিল। ফ্যান, এসি, ফ্রিজের অতিরিক্ত ব্যবহারে মাসের শেষে মোটা অঙ্কের…

April 24, 2026

কিছুক্ষণেই ভিজবে দক্ষিণবঙ্গ! গরমে স্বস্তি দিতে ঝেঁপে বৃষ্টি, কবে থেকে কোথায়?

বৈশাখের দাবদাহে নাজেহাল দক্ষিণবঙ্গ। দিনের বেলায় তাপমাত্রা যেমন চড়ছে, তেমনই বাড়ছে ভ্যাপসা গরমের অস্বস্তি। এই…

April 24, 2026

দাম কমতেই থাকছে! সোনা-রুপোর দামে বড় পতন, কলকাতায় আজকের নতুন রেট দেখুন

ফের স্বস্তির খবর মধ্যবিত্তের জন্য। টানা দ্বিতীয় দিনের মতো আজও কমল সোনা ও রুপোর দাম।…

April 24, 2026

প্রতিমাসে ৫০০০ টাকা পেনশন, কেন্দ্রের এই প্রকল্পে নাম লেখালেন ৯ কোটি মানুষ

আপনিও কি ভবিষ্যতে নিশ্চিত মাসিক পেনশন (Pension) পেতে চান? কিন্তু বুঝতে পারছেন না কোথা থেকে…

April 24, 2026

IPL-এর মাঝেই বড় ঘোষণা, এ বার এই ফ্র্যাঞ্চাইজ়ি লিগে খেলবেন জয়সওয়াল-রাহানে

চলছে IPL। একদিকে অজিঙ্ক রাহানে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দিচ্ছেন, অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেলছেন রাজস্থান…

April 24, 2026