কেরিয়ার

রেলওয়েতে PGT ও PRT শিক্ষক হওয়ার সুবর্ণ সুযোগ, কোন পরীক্ষা ছাড়াই হবে নিয়োগ, বেতন ২৭ হাজার টাকার বেশি – INDIAN RAILWAYS JOB

ভারতীয় রেলে সরকারি শিক্ষকদের চাকরির একটা সুবর্ণ সুযোগ। রেলওয়ে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসের শিক্ষক পদের জন্য প্রার্থীদের আবেদন করার জন্য আহ্বান জানিয়েছে ভারতীয় রেলওয়ে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীরা এই পদের জন্য ওয়াক ইন ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে পারেন। এছাড়াও প্রার্থীরা ভারতীয় রেলের CLW এর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে এর সম্পর্কে বিস্তারিত তথ্য দেখতে পারেন। জানা যাচ্ছে রেলের এই নিয়োগ অভিযানে কুড়িটি পদে কর্মী নিয়োগ হতে পারে। রেলওয়ে ভারতী নাম দেওয়া হয়েছে এই অভিযানের এবং এই অভিযানে আবেদন করার জন্য প্রার্থীদের কাছ থেকে আবেদন পত্র চেয়ে পাঠানো হয়েছে। যোগ্যতা নির্বাচন প্রক্রিয়া এবং অন্যান্য বিশদ বিবরনের জন্য আপনি বিস্তারিত নোটিশ দেখতে পারেন।

ভারতীয় রেলের এই নোটিশ অনুযায়ী পদার্থ বিজ্ঞানের ২টি পদ, বাংলায় একটি, রাষ্ট্রবিজ্ঞানে একটি, ইংরেজিতে দুটি, হিন্দিতে তিনটি, ইতিহাসে দুটি, গণিতে একটি, ইকনোমিকসে দুটি, কমার্সে একটি, শারীরিক শিক্ষায় দুটি এবং কম্পিউটার শিক্ষায় তিনটি পদে কর্মী নিয়োগ করা হবে। PGT ও PRT এর ইন্টারভিউর গ্রহণ করা হবে ২২, ২৩ ও ২৪ নভেম্বর তারিখে। এই ইন্টারভিউ হবে প্রশাসনিক সভা কক্ষে, যেটি রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কস এর অফিসে।

আপনি যে বিষয়ের জন্য আবেদন করছেন সেই বিষয়ে আপনাকে যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী থাকতে হবে। প্রার্থীর বয়স সীমা হতে হবে ৬৫ বছরের কম। নির্বাচন প্রক্রিয়ার মধ্যে রয়েছে ইন্টারভিউ এবং মেডিকেল টেস্ট। শিক্ষককে চুক্তিতে যোগদান করার আগে মেডিকেল পরীক্ষা ক্লিয়ার করতে হবে এবং তার জন্য কিছু নির্ধারিত কাজ করতে হবে। প্রয়োজনীয় মেডিকেল স্ট্যান্ডার্ডে উত্তীর্ণ না হলে তার প্রার্থী পদ বাতিল করা হবে বলে জানা গিয়েছে। এছাড়াও এই সম্পর্কিত আরো বিশদ বিবরনের জন্য প্রার্থীরা চিত্তরঞ্জন লোকোমোটিভের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পারেন।

Nirajana Nag

Published by
Nirajana Nag

Recent Posts

স্কুটার দুনিয়ায় তোলপাড়! সস্তায় প্রিমিয়াম লুক নিয়ে বাজার কাঁপাচ্ছে Hero Pleasure Plus

বর্তমান সময়ে স্কুটার সেগমেন্টে প্রতিযোগিতা তুঙ্গে। একের পর এক নতুন মডেল বাজারে আসায় ক্রেতাদের সামনে…

March 26, 2026

ব্যাংকের থেকে বেশি রিটার্ন! পোস্ট অফিসের এই স্কিমে প্রতি ৩ মাসে ৫১,২৫০ টাকা—কীভাবে পাবেন জানুন

বর্তমান সময়ে সবাই নিজের আয়ের একটি অংশ সুরক্ষিতভাবে বিনিয়োগ করতে চান। কিন্তু কোথায় টাকা রাখলে…

March 26, 2026

Tesla-কে টক্কর! Kia EV9-এর এই ফিচারগুলো দেখলে চোখ কপালে উঠবে

ভারতের প্রিমিয়াম ইলেকট্রিক গাড়ির বাজারে নতুন মাত্রা যোগ করেছে Kia EV9। এটি শুধু একটি ইলেকট্রিক…

March 26, 2026

লকডাউন ফিরছে বাংলায়? মমতার বিস্ফোরক মন্তব্যে চাঞ্চল্য—ভোটের আগে বড় চমক নাকি কড়া সিদ্ধান্ত!

বাংলায় কি আবার লকডাউন ফিরতে চলেছে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সাম্প্রতিক মন্তব্য ঘিরে রাজ্যজুড়ে নতুন করে…

March 26, 2026

ভোটের আগে টাকার অফার! ৪৫ দিনে DA ক্লিয়ার, লক্ষীর ভাণ্ডার ৩ হাজার—ক্ষমতায় এলে টাকার বন্যার প্রতিশ্রুতি BJP-র

বিধানসভা ভোটের আগে বড় বড় প্রতিশ্রুতি দিয়ে চমক দিতে চলেছে বিজেপি। রাজনৈতিক মহলে জোর জল্পনা—ক্ষমতায়…

March 26, 2026

Post Office Scheme: বসে বসেই মাসে ১৭,০০০ টাকা! পোস্ট অফিসের এই স্কিম না জানলে বড় সুযোগ মিস করবেন

মাসে বসে বসেই ১৭,০০০ টাকা ইনকাম—শুনতে অবিশ্বাস্য লাগছে? কিন্তু পোস্ট অফিসের একটি স্কিমে ঠিক এভাবেই…

March 26, 2026