লখনউ : ‘ফিট ইন্ডিয়া’ কর্মসূচিকে সামনে রেখে উত্তরপ্রদেশের লখনউ স্টেশনে দুটি হেল্থ এটিএম বসালো ভারতীয় রেল। কিয়স্ক পদ্ধতিতে এই এটিএম পরিচালনা করবে য়োলো হেল্থ এটিএম। গত ৪ নভেম্বর ভারতীয় রেলের পক্ষ থেকে এই এটিএমগুলো বসানো হয়েছে। এই এটিএমগুলো থেকে স্বাস্থ্য সংক্রান্ত মোট ১৬ টি পরিষেবা পাওয়া যাবে। তার জন্য অবশ্য দিতে হবে নির্ধারিত মূল্য। বর্তমানে দুই ধরনের স্বাস্থ্য পরীক্ষার সুযোগ রয়েছে এটিএমগুলোতে। ৯ মিনিটের স্বাস্থ্য পরীক্ষার জন্য ১০০ টাকা ৬ মিনিটের স্বাস্থ্য পরীক্ষার জন্য ৫০ টাকা করে দিতে হবে গ্রাহককে। স্বাস্থ্য সংক্রান্ত সমস্ত রিপোর্ট তৎক্ষণাৎ গ্রাহকের দেওয়া মোবাইল নাম্বারে বা মেল আইডিতে চলে যাবে।
প্রাথমিক ভাবে লখনউতে এই এটিএম খোলা হলেও দেশের বিভিন্ন জায়গায় পরিষেবা ছড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছে রেল। খুব শীঘ্রই মোরদাবাদ, গোরক্ষপুর, প্রয়াগরাজ, গোন্ড ও বস্তি স্টেশনে এই পরিষেবা পৌঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…