মহারাষ্ট্র : শিবসেনা নেতা সঞ্জয় রাউৎ মঙ্গলবার জোর দিয়ে বলেছেন মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকেই। মঙ্গলবার সঞ্জয় রাউৎ বলেন, “মুখ্যমন্ত্রী শিবসেনা থেকেই হবেন। মহারাষ্ট্রের রাজনীতির গতিপ্রকৃতি পরিবর্তন হচ্ছে। আপনারা যেটাকে হাঙ্গামা বলছেন সেটা আসলে হাঙ্গামা না, ন্যায় বিচার ও অধিকারের জন্য লড়াই। এবং এই লড়াইয়ে বিজয় আমাদেরই হবে।” এদিকে সোনিয়া গান্ধী শিবসেনার সাথে মহারাষ্ট্রে সরকার গড়ার প্রস্তাবে না করে দিয়েছেন। সে বিষয়ে সঞ্জয় রাউৎ বলেছেন, “মহারাষ্ট্রের ব্যাপারে সিদ্ধান্ত এখানেই হবে। উদ্ধবজিই তা ঠিক করবেন। শরদ পাওয়ার বা সোনিয়া গান্ধী কি এখনও পর্যন্ত কোনও বিবৃতি দিয়েছেন? রাজনীতিতে অনেক গুজব ছড়ায়। অনেক মানুষ আছেন যাঁরা এই গুজবে ইন্ধন জোগান। এব্যাপারে আমার এটুকুই বলার আছে।”
এদিকে সোমবার ফের রাজ্যপালের সাথে দেখা করেছিল শিবসেনা। সে প্রসঙ্গে রাউৎ বলেছেন, মহারাষ্ট্রে সরকার গড়তে তাদের দল কখনোই বাধা হয়ে দাঁড়াবে না। যাদের সংখ্যাগরিষ্ঠতা আছে তারাই সরকার গঠন করবে বলে মত তার। এদিকে বিজেপি সূত্রে খবর মহারাষ্ট্রে পরবর্তী সরকার তারাই গঠন করবে। খুব শীঘ্রই একটি সমাধান সূত্রে উপস্থিত হওয়া যাবে বলে বিশ্বাস বিজেপির। আগামী শনিবার শেষ হচ্ছে মহারাষ্ট্রের বর্তমান সরকারের কার্যকাল। তার আগেই নতুন রাজ্য সরকার গঠন করতে হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…