নিউজ

শিক্ষকদের বাড়তে চলেছে বেতন, জানেন কোন মাস থেকে বাড়বে বেতন

সম্প্রতি বেশ কয়েকদিন আগেই শোনা গেছিল যে সপ্তম পে কমিশন চালু করতে চলেছে রাজ্য সরকার। তবে সপ্তম পে কমিশন লাগু করার বিষয়ে সরকারি ভাবে কোনো নির্দেশ দেওয়া হয়েছিল না। তবে আজ ৫ ই নভেম্বর মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সপ্তম পে কমিশন চালু করার বিষয়টি সরকারিভাবে ঘোষণা করলেন।

আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী শিক্ষকদের সাথে এক বৈঠকের আয়োজন করেছিলেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন কলেজে অধ্যক্ষ এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন। আর এই বৈঠকে মুখ্যমন্ত্রী জানান যে ২০২০ সালের জানুয়ারি মাস থেকে রাজ্যে UGC এর সংশোধিত বেতন কাঠামো চালু হচ্ছে। সপ্তম পে কমিশন অনুযায়ী কলেজের এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের বেতন বৃদ্ধি পাচ্ছে। এছাড়া ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত গত ৪ বছরের জন্য ৩ শতাংশ ইনক্রিমেন্ট ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এদিন শুধুমাত্র অধ্যাপকদের নয় গেস্ট লেকচারার এবং পার্ট টাইম শিক্ষকদের মাসিক মাইনাতে আরো ৫ হাজার টাকা বৃদ্ধি করে মুখ্যমন্ত্রী।

আজ বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিক্ষকদের উদ্দেশ্যে বলেন, “এবছর সরকারকে ৫০ হাজার কোটি টাকা ঋণ শোধ করতে হবে। আমরা গরিব সরকার তাই আমরা আমদের সামর্থ্য অনুযায়ী আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। একেবারে সব দেওয়া সম্ভব নয় তাই আরো ভালো করে কাজ করুন এবং ধৈর্য্য ধরুন কারণ ধাপে ধাপে উন্নতি হচ্ছে বাংলা।” তবে আজকের ঘোষণায় শিক্ষকরা সামান্য খুশি হলেও শিক্ষকদের মধ্যে সার্বিক স্বস্তি চোখে পড়েনি। বরং ষষ্ঠ পে কমিশনের এরিয়ার না পাওয়ায় ক্ষোভে রয়েছেন অধ্যাপকদের একাংশ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026