Indian railways: খুব শীঘ্রই আসছে বন্দে ভারতের স্লিপার সংস্করণ, সাধারণ মানুষের যাত্রা হবে অনেক বেশি সুখকর

ভারতীয় রেল ভারতের যাত্রীদের জন্য সবথেকে বড় যাতায়াতের মাধ্যম। প্রতি দিন লাখ লাখ মানুষ ট্রেনে যাতায়াত করেন। তবে এবারে ভারতীয় রেল নিয়ে এসে গেলো একটা বিরাট আপডেট। জানা যাচ্ছে, এবার ভারতীয় রেলের সবথেকে জনপ্রিয় ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের নতুন সংস্করণটি যাত্রা শুরু করতে চলেছে। আগামী দিনগুলিতে, শীঘ্রই বন্দে ভারত এক্সপ্রেসের আপডেট সংস্করণটিকে ট্র্যাকে চলতে দেখা যাবে। এই নতুন বন্দে ভারত ট্রেনের মধ্যে থাকবে স্লিপার কামরাও। সব মিলিয়ে এই ট্রেন হবে ভারতের সবথেকে প্রিমিয়াম ট্রেন। স্লিপার বন্দে ভারত ট্রেনগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতেই তৈরি করা হচ্ছে বলে জানা যাচ্ছে। ডিসেম্বরের শেষ নাগাদ এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। এতে সাধারণ মানুষের যাতায়াত আরো বেশি সুখকর হয়ে উঠবে। আর ভাড়াও হবে কিছুটা কম।

রেল মন্ত্রকের মতে, ২০২৪ সালের মার্চের মধ্যেই বন্দে ভারত- এর স্লিপার সংস্করণ প্রস্তুত হয়ে যাবে। এই নতুন স্লিপার বন্দে ভারত ট্রেনগুলি দীর্ঘ দূরত্বের ভ্রমণের জন্যই ব্যবহার করা হবে। স্বল্প দূরত্বের জন্য এই ট্রেন চালানো হবে না। ট্রেনের স্লিপার সংস্করণগুলিও চেয়ার কারের মতোই বিশেষ হবে।

তবে, নতুন বন্দে ভারত ট্রেনের নাম এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। এই ট্রেনের অনেক বৈশিষ্ট্যই হবে বর্তমানে প্রচলিত বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের মতো। কিন্তু এই নতুন বন্দে ভারতে প্রযুক্তির ক্ষেত্রে অনেক পরিবর্তন আনা হয়েছে। সাধারণ বন্দে ভারত ট্রেনে আলাদা করে ইঞ্জিন বসানো নেই। কোচেই ইঞ্জিন লাগানো আছে। কিন্তু এই স্লিপার বন্দে ভারত ট্রেনে দুটি ইঞ্জিন বসানো হবে। এর সামনে একটি ইঞ্জিন এবং পেছনে একটি ইঞ্জিন থাকবে। এতে ব্যবহার করা হয়েছে পুশ- পুল প্রযুক্তি। এতে দ্রুত গতি পাবে ট্রেনটি। এতে একটি ইঞ্জিন ট্রেনটিকে সামনের দিকে টেনে নিয়ে যাবে। অপর ইঞ্জিনটি পেছন থেকে ট্রেনটিকে ধাক্কা দেবে। ফলে স্টেশনে এই ট্রেনের ঘুরতে কোনো সমস্যা হবে না। এটি উভয় দিক থেকে পরিচালনা করা যেতে পারে।

LHB ট্রেনে দিব্যাংদের জন্য ২ টি সেকেন্ড লাগেজ, গার্ড এবং কোচ রয়েছে। এতে ৪টি দ্বিতীয় শ্রেণীর কোচ থাকবে, যা অসংরক্ষিত থাকবে। এই ট্রেনে ১২টি সেকেন্ড ক্লাস ৩-টায়ার স্লিপার কোচ থাকবে। সব কোচই হবে নন-এসি। এই নতুন ট্রেনের লোকোমোটিভ তৈরির কাজ চলছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কসে । ট্রেনের কোচগুলি চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরিতে (ICF) তৈরি করা হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026