Subhashree Ganguly: প্রকাশ্যে বেবিবাম্প, ডিপ নেকলাইন কাটিং পোশাকে গ্লো করছেন হবু মা

টলিপাড়ায় রাজ-শুভশ্রীর রসায়ন শুরু থেকেই মিডিয়ার পাতায় চর্চিত। প্রায়ই একে অপরের প্রতি এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই ভালোবাসা জাহির করেন তারা। কাজের ফাঁকে নিশ্চিতভাবে সময়ও কাটান ইউভানের সাথে। সেও নেহাতই অপরিচিত নয় সাধারণের মাঝে। তবে এবার সেই ছোট্ট ইউভানই বড় দাদা হতে চলেছে। কয়েকদিন আগেই ছবি শেয়ার করে নিজেদের পরিবারের নতুন সদস্যের আসার কথা জানিয়েছেন রাজ-শুভশ্রী। এবার তার আসার আগেই ভ্যাকেশন মোড অন গোটা গাঙ্গুলী পরিবারের।

এই মুহূর্তে ইন্দোনেশিয়ার বালিতে ছেলেকে সাথে নিয়েই রাজের সাথে একান্তে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। যার একাধিক ঝলক নিজের সোশ্যাল মিডিয়াতেই শেয়ার করে নিতে দেখা যাচ্ছে তাকে। বলাই বাহুল্য, ছুটির মরসুমে সাদা ও মেটে রঙের ঢিলেঢালা ড্রেসেই দেখা দিয়েছেন অভিনেত্রী। আর এই বেশেই নতুন মাকে দেখে খুশি তার অনুরাগীরা। গর্ভাবস্থায় এই ধরনের পোশাকই পছন্দ শুভশ্রীর। এদিন হালকা মেকাপে চোখে রোদচশমা, হাই হিলের পরিবর্তে পায়ে ফ্ল্যাট স্যান্ডেলই ছিল তার। চেরি রেড লিপস্টিক ও ঝোলা কানের দুলেই বোল্ড দেখাচ্ছিল শুভশ্রীকে।

পাশাপাশি রাজকে একটি কালারফুল প্রিন্টেড শার্টে দেখা গিয়েছিল। তার চোখেও ছিল রোদচশমা। একটি হাতকাটা টি-শার্ট ও ধূসর রঙের প্যান্টে রোদচশমা পরিয়েছিলেন ছেলেকেও। ছুটি কাটাতে গিয়ে ছেলের সাথে খুনসুটিও করেছেন তিনি, তার ঝলক রয়েছে অভিনেত্রীর শেয়ার করে নেওয়া ছবিগুলির মাঝেই। পাশাপাশি নিজের একাধিক সেলফিও পোস্ট করেছেন অভিনেত্রী। সবমিলিয়ে এখন পুরোপুরি নিজের মতো করেই সময় কাটাচ্ছেন হবু মা।

উল্লেখ্য, তারকা দম্পতির কাছ থেকে সুখবর পাওয়ার পর থেকেই রীতিমতো উচ্ছ্বসিত তাদের সমগ্র ভক্তমহল। তারা এখন থেকেই দিন গোনা শুরু করে দিয়েছেন। রাজ-শুভশ্রীর পাশাপাশি তারাও এখন অপেক্ষায় নতুন সদস্যের।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026