Categories: দেশনিউজ

Indian Railways: সুপার অ্যাপ আনছে রেল! এবার এক ক্লিকেই হবে টিকিক বুকিং-PNR চেক

রেলওয়ে সুপার অ্যাপ আনছে সরকার। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করেছেন যে রেল একটি নতুন সুপার অ্যাপ নিয়ে কাজ করছে। রেলের সমস্ত পরিষেবা এই অ্যাপে পাওয়া যাবে। বর্তমানে আইআরসিটিসি অ্যাপ এবং ওয়েবসাইট ট্রেনের টিকিট বুকিংয়ের জন্য ব্যবহার করা হয়। ট্রেনের অবস্থা ট্র্যাক করতে এবং পিএনআর চেক করার জন্য একটি পৃথক অ্যাপ ব্যবহার করা হয়। এই সমস্যা থেকে উত্তরণে নতুন সুপার অ্যাপ আনছে সরকার।

রেলওয়ে সুপার অ্যাপ

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের নতুন সুপার অ্যাপ সম্পর্কে তেমন কিছু জানাননি। তবে মনে করা হচ্ছে যে মোবাইল ব্যবহারকারীরা এই অ্যাপে অনলাইনে টিকিট বুক করতে পারবেন। এছাড়াও, ট্রেনের PNR স্টেটাস পরীক্ষা করতে পারবেন।

কেন আসছে সুপার অ্যাপ?

সরকার গত এক দশক ধরে ভারতীয় রেলওয়েকে অত্যাধুনিক করার ওপর জোর দিচ্ছে। এছাড়াও রেল পরিষেবা আগের চেয়ে ডিজিটালভাবে আরও উন্নত করা হচ্ছে। এটা এখন অনেকেই জানেন যে , প্ল্যাটফর্ম থেকে সাধারণ টিকিট অনলাইন মোডের মাধ্যমে কেনা যায়। আগে যার জন্য আগে লম্বা লাইনে দাঁড়াতে হত। তবে রেলওয়ের সব অনলাইন পরিষেবা বিভিন্ন প্ল্যাটফর্মে পাওয়া যায়, সেগুলো এক জায়গায় আনতে সরকার একটি সুপার অ্যাপ নিয়ে আসছে। একই সঙ্গে রেলওয়ের নিরাপত্তায় সরকার পূর্ণ মনোযোগ দিচ্ছে। মন্ত্রী বলছেন যে এর ফলে ট্রেন দুর্ঘটনা কমেছে। সরকার একটি দেশীয় স্বয়ংক্রিয় ট্রেন সুরক্ষা (ATP) ব্যবস্থা চালু করেছে, যা ‘কবচ’ নামে পরিচিত। বর্তমানে, ১০ হাজার কবচ ইনস্টল করা হয়েছে, যা ট্রেনের মধ্যে সংঘর্ষ প্রতিরোধ করবে বলে দাবি করা হচ্ছে।

Saikat Sarkar

Recent Posts

‘একলা চলো’তে কংগ্রেসের বড় বাজি! ২৮৪ প্রার্থীর তালিকা প্রকাশ, বহরমপুরে অধীর নামতেই বাড়ল উত্তাপ

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-কে সামনে রেখে বড় রাজনৈতিক চাল চালল কংগ্রেস। বাম দলগুলির সঙ্গে জোটে…

March 29, 2026

শুটিং করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু! তালসারির সমুদ্রে তলিয়ে প্রাণ হারালেন টলিউড অভিনেতা রাহুল

টলিউডে নেমে এল শোকের ছায়া। শুটিং করতে গিয়েই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন জনপ্রিয় অভিনেতা রাহুল…

March 29, 2026

GT 650-র দামে পাচ্ছেন আরও ৫টা দুর্দান্ত বাইক! Royal Enfield-কে টক্কর দিচ্ছে কোনগুলো, দেখলে অবাক হবেন

ভারতে ৬৫০সিসি সেগমেন্টের বাইকের কথা উঠলেই সবার আগে মনে আসে Royal Enfield Continental GT 650।…

March 29, 2026

মাঠে বিনোদন যোগানোই কাজ, KKR চিয়ারলিডারদের বেতন জানলে চমকে যাবেন

আইপিএল মানেই শুধু ব্যাট-বলের লড়াই নয়, তার সঙ্গে জুড়ে থাকে বিনোদনের এক আলাদা মাত্রা। মাঠে…

March 29, 2026

১ এপ্রিল থেকে বড় বদল! ট্রেন টিকিট ক্যানসেল করলে টাকা পাবেন? জানুন নতুন নিয়ম

ভারতীয় রেলের যাত্রীদের জন্য বড় আপডেট। ১ এপ্রিল ২০২৬ থেকে ট্রেন টিকিটের নিয়মে একাধিক গুরুত্বপূর্ণ…

March 29, 2026

IPL শুরু আগেই মুম্বাইয়ে ২০ কোটির বিলাসবহুল বাড়ি কিনলেন ভারতীয় এই ক্রিকেটার

মাঠের বাইরেও বড় সিদ্ধান্ত নিলেন ভারতের তরুণ তারকা শুভমান গিল। রিপোর্ট অনুযায়ী, মুম্বইয়ের অন্যতম অভিজাত…

March 29, 2026