ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: টিকিট বুক করার সাথে সাথেই পেয়ে যাবেন কনফার্ম সিট, আগামী পাঁচ বছরে রেলের মেগা পরিকল্পনা দেখে নিন

দেশের ট্রেন গুলিতে যাত্রীদের ক্রমবর্ধমান ভিড় নিয়ে বেশ চিন্তিত দেশের কেন্দ্রীয় সরকার। এই কারণেই এবারে ট্রেনে ভিড় কমাতে একটি বড় পরিকল্পনা করেছে সরকার। এই পরিকল্পনার আওতায় আগামী পাঁচ বছরে দেশে ৩০০০ নতুন ট্রেন চালাতে চলেছে ভারতীয় রেলওয়ে। ভারত সরকার রেলের বর্তমান যাত্রী ক্ষমতা ৮০০ কোটি থেকে ১০০০ কোটিতে উন্নত করতে চলেছে বলে সূত্রের খবর। এর জন্যই আগামী পাঁচ বছরে ৩০০০ নতুন ট্রেন চালানোর পরিকল্পনা নিয়েছে ভারতীয় রেলওয়ে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলছেন, ট্রেন ভ্রমণের সময় হ্রাস করা এবং যাত্রীদের ভালো পরিষেবা দেওয়া তার মন্ত্রকের একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য। দিল্লি রেল ভবনে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় রেলমন্ত্রী বলছেন, ” বর্তমানে প্রতি বছর প্রায় ৮০০ কোটি যাত্রী রেলে যাতায়াত করছেন। যেহেতু দেশে জনসংখ্যা বাড়ছে তাই আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে আমাদের এই যাত্রী ক্ষমতা ১০০০ কোটিতে উন্নত করতে হবে। এজন্য আমাদের ৩০০০ অতিরিক্ত ট্রেন চালাতে হবে, যা এই বর্ধিত যাত্রী সংখ্যা সামলাতে সাহায্য করবে। ”

রেলওয়ে সূত্রে খবর, অধিদপ্তরে বর্তমানে ৬৯ হাজার নতুন কোচ পাওয়া যাচ্ছে এবং প্রতিবছর রেলওয়ে ৫ হাজার নতুন কোচ তৈরি করছে ভারতীয় রেলের জন্য। এই সমস্ত প্রচেষ্টার মাধ্যমে প্রতি বছর ২০০ থেকে ২৫০ টি নতুন ট্রেন আসতে পারে ভারতীয় রেলে। ৪০০ থেকে ৪৫০ টি বন্দে ভারত ট্রেন থেকে আলাদা এই সমস্ত ট্রেন। আগামী বছরগুলিতে এই ট্রেনে আলাদাভাবে কাজ করতে চলেছে ভারতীয় রেলওয়ে। বৈষ্ণব আরো বলছেন, শুধু ট্রেনের সংখ্যা বৃদ্ধি করা নয়, ট্রেন যাত্রার সময় কমানো রেলের আরো একটি বড় লক্ষ্য। সেই উদ্দেশ্যে রেল নেটওয়ার্ক আরো সম্প্রসারণ করার কাজ চলছে জোর কদমে। দীর্ঘ রুটের ট্রেনের গতি বাড়ানোর জন্য যে সময় লাগে সেটাকে কমানো দরকার। ট্রেনের ইঞ্জিনের এই ক্ষমতা বাড়ানোর জন্য আরো শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করতে হবে। তার পাশাপাশি হাই স্পিড ট্র্যাক স্থাপন করতে হবে এই সমস্ত লাইনে। ফলে, বলতে গেলে ভারতীয় রেলের পরিকল্পনা এক ধাক্কায় বেশ অনেকটাই বড়।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026