চর্বিহীন এবং দুর্বল মানুষের প্রতিদিন এই ফলটি খাওয়া উচিত, এক মাসের মধ্যে শরীরে দেখা যাবে পার্থক্য

শীতে মৌসুমে শরীরের পুষ্টির প্রয়োজন অনেক বেশি। শীতের এই মৌসুমে বিভিন্ন ধরনের রঙিন ফল এবং অনেক সবজি পাওয়া যায়। কিছু কিছু ফল আছে যারা সারা বছর পাওয়া যায় কিন্তু গরম প্রকৃতির কারণে শীতকালে বেশি খাওয়া হয় এই ধরনের ফল। এরকম একটি ফল হল ডুমুর। গ্রামে গঞ্জে গেলে এখনো এই ফলটিকে দেখতে পাওয়া যায়। কিন্তু শহরে কংক্রিট জীবনে ডুমুর খুব একটা পাওয়া যায় না বললেই চলে। কিন্তু ডুমুর হল এমন একটি ফল যা আপনার স্বাস্থ্যের জন্য অগণিত উপহার নিয়ে আসে। আজ আমরা ডুমুরের ব্যাপারে আপনাকে এমন কিছু জানাতে চলেছি যা দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। যারা খুবই রোগা, এবং যাদের মাংসপেশী বিকশিত নয়, তারা কিন্তু এই ফলটি খেয়ে খুব সহজেই মাসলগেইন করতে পারবেন। তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে শীতকালে ডুমুরের পুষ্টিগুণ গ্রহণ করবেন।

ডুমুরের পুষ্টিগুণ শীতকালে গ্রহণ করার জন্য আপনাকে একটা নির্দিষ্ট পদ্ধতি অবলম্বন করতে হবে। এই ফলটিতে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, প্রোটিন, সেলুলোজ, খনিজ পদার্থ পাওয়া যায়। এছাড়াও আয়রন সোডিয়াম পটাশিয়াম সালফার ফসফরিক অ্যাসিড আপনারা পাবেন এই ফল থেকে। এই ফল আপনাকে সর্দি কাশি থেকে দারুণ উপশম দিতে পারে। আপনার অনেক ক্ষমতা শক্তি অর্থাৎ ইমিউনিটিকে বুস্ট করতে পারে এই ডুমুর। তাই অনেকেই শীতের ঋতুতে এই ডুমুর খেয়ে থাকেন। জ্বর এবং পেটের সমস্যা হলে আপনি সহজেই ডুমুরের মাধ্যমে আপনার শরীরের সমস্যা সমাধান করতে পারবেন। আপনার যদি কোন রোগের পর শরীর দুর্বল হয়ে থাকে তাহলে আপনি এই ডুমুর খেতে পারেন। তবে সব ডুমুরে কিন্তু কাজ হয় না। কাঁচা ডুমুর খেলে খুব একটা বেশি লাভ পাওয়া যায় না। বরং আপনাকে খেতে হবে পাকা ডুমুর। যদি আপনি মৌরি দিয়ে পাকা ডুমুর চিবিয়ে খান তাহলে আপনি শারীরিক দুর্বলতা থেকে মুক্তি পাবেন।

এর পাশাপাশি ডুমুরের মধ্যে আরো বেশ কিছু গুনাগুন রয়েছে। যদি আপনি ডুমুর দুধে সেদ্ধ করে সেই দুধ পান করেন তাহলে শরীরের শক্তি আসে। পাকা ডুমুর খেতে খুবই সুস্বাদু। সকালে যদি আপনি খালি পেটে ডুমুর খান তাহলে পেটের চর্বি দ্রুত গলে যাবে। এর পাশাপাশি ডুমুরে পাওয়া প্রিবায়োটিক বৈশিষ্ট্য গুলি পাকস্থলীর ব্যাকটেরিয়াকে আরো বেশি পুষ্ট করে। আপনার পেট সুস্থ রাখতে পারে এই ডুমুর। ডুমুরের পলিফেনাল হলো একটা প্রতিরক্ষামূলক যৌগ। ডুমুরের মধ্যে বেশ কিছু অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা কোষকে সমস্ত রকম ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে।

BharatBarta Desk

Published by
BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026