বারানসি থেকে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন ইয়ার্ড রিমডেলিং এর জন্য ট্রেন পরিচালনার উপরে একটা বিশাল বড় পরিবর্তন এসেছে। ভারতীয় রেলের তরফ থেকে বেশ কয়েক দিনে বেশ কিছু ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজধানী এক্সপ্রেস, বুন্দেলখন্ড এক্সপ্রেস এবং কামাওনি এক্সপ্রেস এর মত বেশ কিছু ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। উত্তর প্রদেশ রেলের বারানসি স্টেশনের নির্দেশক গৌরব দীক্ষিত বলেছেন, ট্রেন ক্যানসেল হয়ে যাবার ফলে এবং রুট পরিবর্তন হয়ে যাবার ফলে রেল যাত্রীদের কিছুটা সমস্যা হতে পারে। তবে এর আগেই উত্তর রেলওয়ে তরফ থেকে যাত্রীদের এই ব্যাপারে সূচনা দেওয়া হয়েছিল। চলুন দেখে নেওয়া যাক কোন কোন ট্রেন বাতিল করা হয়েছে এবং কোন কোন ট্রেনের রুট পরিবর্তিত হয়েছে।
উত্তর রেলের অধি সূচনা অনুসারে, কলকাতা-অমৃতসর দূর্গিয়ানা এক্সপ্রেস তিন থেকে ১৬ অক্টোবর অবধি বাতিল করে দেওয়া হয়েছে। হাওড়া – বিকানের সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস ২ থেকে ১২ অক্টোবর পর্যন্ত বাতিল রয়েছে। বেনারস – দেরাদুন জনতা এক্সপ্রেস, বেনারস – নতুন দিল্লি কাশী বিশ্বনাথ এক্সপ্রেস, এবং বেনারস – আনন্দ বিহার গরিব রথ এক্সপ্রেস ২ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে। বেনারস – লখনৌ ইন্টারসিটি এক্সপ্রেস এবং বেনারস – প্রতাপগড় স্পেশাল এক্সপ্রেস ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বন্ধ রয়েছে।
অন্যদিকে নতুন দিল্লি-ডিব্রুগড় রাজধানী এক্সপ্রেস তিন থেকে ১৫ অক্টোবর পর্যন্ত ছাপরা-গোরাখপুর-লখনৌ দিয়ে যাবে। এই ট্রেনটি ক্যান্টনমেন্ট স্টেশনে যাবেনা। অন্যদিকে ৩ থেকে ৬ অক্টোবর পর্যন্ত বেনারস – এলটিটি কামায়নি এক্সপ্রেস এবং বেনারস-গোয়ালিয়র বুন্দেলখন্ড এক্সপ্রেস মাধোসিং- জ্ঞানপুর রোড এবং প্রয়াগরাজ জংশন দিয়ে যাবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…