ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

এবারে সস্তা iPhone বাজারে নিয়ে আসছে Apple, থাকবে iPhone 15 এর সমস্ত ফিচার খুব কম দামে

যদি আইফোন ১৫ আপনার বাজেটের বাইরে থাকে এবং আপনি এই মুহূর্তে একটি iphone কেনার চিন্তা করে থাকেন তাহলে আর বেশি অপেক্ষা করার প্রয়োজন হবে না। খুব শীঘ্রই অ্যাপেল এবারে তাদের নতুন iphone সিরিজ লঞ্চ করতে চলেছে যার মধ্যে আপনারা পেয়ে যাবেন চতুর্থ প্রজন্মের iPhone SE। আপনারা সকলেই জানেন এই ধরনের আইফোন সস্তার মধ্যে আপনারা পেয়ে যান। নতুন রিপোর্ট অনুসারে ডিজাইন এবং হার্ডওয়্যার উভয় ক্ষেত্রে পূর্ববর্তী মডেল থেকে বেশ কিছু উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে এই নতুন আইফোনে। এই নতুন আইফোনের অভ্যন্তরীণ কোড নাম হলো ঘোস্ট। ইতিমধ্যেই এই নতুন স্মার্টফোনের উপরে কাজ শুরু করে দিয়েছে অ্যাপেল।

গুজবে বিশ্বাস করলে, এই নতুন SE আইফোনে আপনারা দুটি বড় পরিবর্তন দেখতে পাবেন। এর আগে আইফোনে কোনরকম অ্যাকশন বটন দেখা যেত না। সম্প্রতি আইফোন ১৫ সিরিজের স্মার্টফোনে, অ্যাকশন বটন লঞ্চ করেছে অ্যাপেল। ফলে সম্ভাবনা রয়েছে এবারে নতুন আইফোনে ও আপনারা পেয়ে যাবেন এই অ্যাকশন বাটন ফিচার। মীউজ সুইচ এর পরিবর্তে এই নতুন বাটন আসবে বলে জানা যাচ্ছে। তবে এই ধরনের বাটনের কিন্তু কাজ অন্যরকম হবে। আপনারা নিজের ইচ্ছামত এই বাটন কাস্টমাইজ করতে পারবেন। এছাড়াও, এই আইফোনে আরও একটি বড় পরিবর্তন থাকবে। আপনারা এই নতুন আইফোনে পেয়ে যাবেন টাইপ-সি পোর্ট। অর্থাৎ এবার আর আপনাকে আইফোনের জন্য আলাদা করে চার্জার কিনতে হবে না।

ডিভাইসের ব্যাক সাইডের ব্যাপারে কথা বলতে গেলে আপনারা গ্লাস বডি পেতে পারেন। তবে ক্যামেরা সেটআপে কোন পরিবর্তন আনা হবে না। তৃতীয় জেনারেশনের আইফোন SE এর মত IPHONE SE4 সিরিজেও আপনারা সিঙ্গেল ক্যামেরা সেটআপ পেয়ে যাবেন। এই নতুন আইফোনের ক্যামেরা বাম্প কতটা বড় হবে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। তবে অ্যাপেল এই মুহূর্তে নতুন কিছু ডিজাইনের খোঁজ চালাচ্ছে এবং নতুন ভাবে IPHONE ডিজাইন করছে বলে মনে করা হচ্ছে। তবে যদি আপনারা এই নতুন IPHONE কেনার পরিকল্পনা করে থাকেন তাহলে কিন্তু আপনারা কিছু নতুন ফিচারই পাবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026