পথ প্রশস্ত হলো TATA NANO ইলেকট্রিক লঞ্চের, এবার আপনি পেয়ে যাবেন সমস্ত সুবিধা এক গাড়িতেই

ইলেকট্রিক সেগমেন্টে দারুণ ভাল কাজ করছে টাটা কোম্পানিটি। ভারতের বাজারে সবথেকে সাশ্রয়ী ইলেকট্রিক গাড়ি এই কোম্পানির তরফ থেকেই আসে। ভারতীয় বাজারে প্রায় প্রতিদিন নতুন নতুন ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে টাটা। আশা করা যায় ভবিষ্যতেও এরকম ভাবেই ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে থাকবে এই কোম্পানিটি। তবে প্রতিটি বিভাগে যে ইলেকট্রিক গাড়ি লঞ্চ করছে সেরকম ব্যাপারটা কিন্তু নয়। খুব দামি সেগমেন্টের ইলেকট্রিক গাড়ি টাটা লঞ্চ করে না। মূলত বাজেট সেগমেন্ট এর মধ্যেই টাটার ইলেকট্রিক গাড়ি থাকে। বাজেট সেগমেন্টের কথা বললে এই মুহূর্তে টাটা কোম্পানির টাটা টিয়াগো ইলেকট্রিক গাড়ির মধ্যে একটা দারুণ অপশন।

তবে সম্প্রতি জানা যাচ্ছে টাটা ন্যানো ইলেকট্রিক গাড়ি লঞ্চ করতে চলেছে টাটা মোটরস। একটা সময় ভারতের অত্যন্ত জনপ্রিয় গাড়ি হয়ে উঠেছিল টাটা ন্যানো। আশাতীত সাফল্য না পেলেও, ভারতের বহু মানুষ টাটা ন্যানো কিনেছিলেন এবং এখনো হয়তো কয়েকজন ব্যবহার করছেন এই গাড়ি। তবে, কিছু অসুবিধা থাকার কারণে এই গাড়িটির প্রোডাকশন বন্ধ হয়ে যায়। তবে শোনা যাচ্ছে আবার ২০২৪ সালের প্রথম দিকে নতুন করে ভারতের বাজারে আসতে পারে টাটা ন্যানো। এখনো পর্যন্ত এই কোম্পানির তরফ থেকে এই গাড়ি লঞ্চের ব্যাপারে কোন ঘোষণা না করা হলেও, সম্ভাবনা রয়েছে এই গাড়িটি ভারতের বাজারে খুব শীঘ্রই মুক্তিপ্রাপ্ত হবে। আর যদি বাজারে আসে তাহলে এই গাড়িতে ২৮ কিলোওয়াট ঘন্টার একটি ব্যাটারি থাকবে যা চার্জ হতে সময় লাগবে মাত্র ৭ ঘন্টা।

অনুমান করা হচ্ছে এই ব্যাটারী প্যাকের মাধ্যমে ৩২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ পাবে এই টাটা ন্যানো ইলেকট্রিক। বৈদ্যুতিক গাড়ি হিসেবে, এটি ভারতের সাধারণ মানুষের জন্য একটা দারুণ পছন্দ হতে চলেছে। তার পাশাপাশি, এই গাড়িতে বেশ কিছু কানেক্টিভিটি ফিচার আপনি দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি আপনার ফোন চার্জ করতে পারবেন, গান শুনতে পারবেন, চমৎকার একটা বিনোদন ব্যবস্থা পেয়ে যাবেন এবং তার সাথেই অন্যান্য প্রিমিয়াম ফিচার ব্যবহারের সুযোগ পেয়ে যাবেন। এই গাড়িতে আপনি পাবেন অনেক বেশি বুট স্পেস। এছাড়াও থাকবে একটা দুর্দান্ত ড্যাশবোর্ড ডিজাইন। এই মুহূর্তে যেহেতু ভারতের বাজারেও বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে, তাই আগামী ভবিষ্যতে ভারতের বাজারে টাটা ন্যানো গাড়িটিকে অবশ্যই দেখা যেতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026