নিউজ

Indian Railways: একটি ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয় জানেন? জেনে নিন সম্পূর্ণ বিবরণ

দেশের প্রত্যেকটি সাধারণ মানুষের মধ্যে ভারতীয় রেলের একটা তুমুল জনপ্রিয়তা রয়েছে। ছোট দূরত্ব থেকে বড় দূরত্ব সব জায়গায় ভ্রমণ করার জন্যই ভারতীয় রেলের পরিষেবা সবাই পছন্দ করেন। ভারতীয় রেলে প্রতিদিন লাখ লাখ মানুষ যাতায়াত করে থাকেন। এটি বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। আজকাল রেল যাত্রীদের সুবিধার্থে ভারতীয় রেল অনেক ধরনের পরিবর্তন নিয়ে এসেছে তাদের সিস্টেমে। রেলের আধুনিকায়ন অত্যন্ত দ্রুতগতিতে শুরু হয়েছে। বন্দে ভারতের মতো ট্রেন যুক্ত হয়েছে ভারতীয় রেলের পোর্টফোলিওতে। কিন্তু একটা ট্রেন তৈরি করতে কত টাকা খরচ হয়? আজ আমরা সেরকমই কিছু প্রশ্নের আপনাদের উত্তর দিতে চলেছে।

ট্রেনের প্রতিটি বগি এবং সুবিধা অনুযায়ী এর মূল্য নির্ধারণ করা হয়ে থাকে। সাধারণ বগি, স্লিপার ক্লাস এবং এসি কোচের ভাড়া আলাদা আলাদা হয়। মিডিয়া রিপোর্ট অনুযায়ী নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেনের খরচ ১১৫ কোটি টাকা। অন্যদিকে একটি সাধারণ যাত্রীবাহী ট্রেনে ২৪টি কোচ থাকে। এই অনুসারে যদি আমরা একটু সম্পূর্ণ ট্রেনের মোট খরচের হিসাব করি তাহলে মোটামুটি ৬০ থেকে ৮০ কোটি টাকা খরচ হয় একটা ট্রেন তৈরি করতে।

এক্সপ্রেস ট্রেনের প্রতিটি বগি তৈরি করতে প্রায় ২ কোটি টাকা করে খরচ হয়। এক্ষেত্রে প্রতিটি কোচ অনুযায়ী এর খরচ মোটামুটি ৪৮ কোটি টাকা। এর সঙ্গে ইঞ্জিনের দাম যোগ করলে খরচ আরো বেড়ে যাবে। অন্যদিকে সাধারণ শ্রেণীর কোচ তৈরি করতে খরচ কিছুটা কম হয়। একটি সাধারণ যাত্রীবাহী ট্রেন তৈরি করতে খরচ হয় ৫০ কোটি টাকা। দেশে এই মুহূর্তে সাধারনত বৈদ্যুতিক এবং ডিজেল ইঞ্জিন চালিত ট্রেন চলে। এই ইঞ্জিন প্রস্তুত করতে ১৩ থেকে ২০ কোটি টাকা খরচ হয়। তবে ভারতে ইঞ্জিন তৈরি করলে এই ইঞ্জিনের দাম অনেকটা কম হয়। একই সময়ে ডিজেল ইঞ্জিন এবং বৈদ্যুতিক ইঞ্জিনের খরচ কিছুটা আলাদা। এর দাম সাধারণত শক্তির উপরে নির্ভর করে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026