নিউজ

মাসে মাসে ৩০০০ টাকা পাবেন বাংলার মহিলারা? লক্ষীর ভান্ডার নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের আগে এবারে জোর কদমে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গে গিয়েছেন। আজ কোচবিহারের প্রচার সভা থেকে বিজেপিকে তুলোধনা করেছেন তৃণমূল সুপ্রিমো। এমনকি রাজ্য সরকারের প্রকল্প লক্ষীর ভান্ডার নিয়ে বিজেপির আরো এক ধাপ এগিয়ে বড় ঘোষনা নিয়ে এদিন তুমুল আক্রমণ করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “বিজেপি বলে বেড়াচ্ছে লক্ষীর ভান্ডার তিন হাজার টাকা করে দেব। তোমরা তো বলেছিলে উজ্জ্বলা দেবে? আগে উজ্জ্বলা যোজনা ফিরিয়ে দাও। শুধু মিথ্যে কথা বলা তোমাদের কাজ।” বকেয়া টাকা নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে আবারো সুর চড়িয়েছেন মমতা। তিনি বলেছেন, ‘আমরা পুরো টাকা আদায় করেই ছাড়বো। বাংলার বাড়ির টাকা ওরা বন্ধ করে রেখেছে আর আমরা আগামী দিনে বাংলার বাড়ির টাকা আদায় করব। দু’বছর সময় দিন বাড়ি বাড়ি জল পৌঁছে যাবে। এর আগে কোনদিনও এরকম হয়নি।”

অভিষেক বলছেন, আসলে ওরা আমেরিকা কে সন্তুষ্ট করছে। উনি আসলে দেশের নেতা হতে চাইছেন। কখনো উনি আমেরিকা যাচ্ছেন আবার কখনো যাচ্ছেন রাশিয়া। বারবার কিনছেন প্লেন। কিন্তু আমাদের ১০০ দিনের কাজের টাকা দিতে চাইছেন না উনি। মুখ্যমন্ত্রী এতদিন পঞ্চায়েত নিয়ে গুরুত্ব দেননি। এবার আমাদের যুবরা মতামত নিয়েছে। ৯৯% প্রার্থী ঠিক হয়েছে। আমরা পুরো পঞ্চায়েত নিয়ন্ত্রণ করবো। কেউ যদি চুরি করতে চায়, তাহলে তার ছবিটা আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আমরা ব্যবস্থা নিয়ে নেব।”

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026