অর্জুনের জন্মদিনে ‘ছাঁইয়া ছাঁইয়া’ গানে কামুক নাচ মালাইকার, ইন্টারনেট তোলপাড়

মালাইকা আরোরা বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী, যিনি কোনো না কোনো কারণে মিডিয়ার আলোতে থাকেন। তাকে নিয়ে চর্চা চলতে থাকে প্রায়ই। কখনো তার পোশাক নিয়ে, আবার কখনো তার থেকে বয়সে ছোট প্রেমিক অর্জুন কাপুরের সাথে তার সম্পর্ক নিয়ে মিডিয়ায় চর্চায় থাকেন অভিনেত্রী। অনেকক্ষেত্রে বিভিন্ন কারণে নেটিজেনদের মাঝে কটাক্ষের শিকারও হতে হয় তাকে। তবে সেইসমস্ত বিষয়কে কোনদিনই বিশেষ পাত্তা দিতে নারাজ তিনি। তবে এই মুহূর্তে প্রেমিকের জন্মদিনের আসর মাতিয়েই চর্চিত অভিনেত্রী।

গত ২৬’শে জুন ৩৮’শে পা দিলেন অর্জুন কাপুর। এদিন সন্ধ্যায় নিজের কিছু ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও পরিবারের সদস্যদের নিয়েই আয়োজন করেছিলেন একটি ঘরোয়া অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে হাজির ছিলেন মালাইকাও। নিজের জাদুতেই ৪৯ বছর বয়সী মালাইকা অর্জুনের জন্মদিনের সন্ধ্যার আসর জমিয়ে দিয়েছিলেন। এই মুহূর্তে তারই একটি ঝলক ভাইরাল হতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতায়। সেই সূত্র ধরেই এখন চর্চার আলোয় অভিনেত্রী।

সাম্প্রতিক ভাইরাল হওয়া ঝলকটি ‘স্টার স্টাইল স্টোরি’ নামের ইনস্টা পেজ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে। এই ঝলকে অভিনেত্রীকে সাদা-খয়রি স্লিভলেস লং সাইড স্লিটেড ওয়েস্টার্ন ড্রেসে দেখা গিয়েছে। খোলা চুলে, লং হাই হিলে নিউড মেকাপ নিয়েছিলেন তিনি। ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের উপস্থিতিতেই নিজের অন্যতম জনপ্রিয় গান ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালেই দেখা গিয়েছিল তাকে। বলাই বাহুল্য, এদিনের আসর রীতিমতো জমিয়ে দিয়েছিলেন তিনি। এদিনের ঘরোয়া অনুষ্ঠানে উপস্থিত সকলেই যে অভিনেত্রীর নাচ উপভোগ করেছিলেন, তা তাদের উচ্ছ্বাস দেখেই স্পষ্ট। প্রেমিকের জন্মদিনে যে অভিনেত্রী বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন সেকথা আর আলাদাভাবে বলার অপেক্ষা রাখছে না।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026