ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Indian Railways: দূরপাল্লার ট্রেন মিস হলে, সেই টিকিটে অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন? জেনে নিন ট্রেনের নতুন নিয়ম

ভারতীয় রেল বর্তমানে সারাদেশে হাজার হাজার ট্রেন পরিচালনা করে থাকে। প্রতিদিন কয়েক কোটি যাত্রী এই ট্রেনের মাধ্যমে যাতায়াত করে থাকেন। শুধু তাই নয় ভারতীয় রেলের একটা বিশাল বড় নেটওয়ার্ক রয়েছে যা সারা দেশে ছড়িয়ে রয়েছে। প্রান্তিক অঞ্চল গুলিকে বড় বড় মেট্রো সিটির সাথে সংযুক্ত করে রাখে ভারতীয় রেল। ট্রেনে যাতায়াতের সময় যাত্রীরা যাতে কোন ধরনের সমস্যার সম্মুখীন না হন তার জন্য ভারতীয় রেলের অনেক নিয়ম কানুন রয়েছে যেগুলো আপনাকে মেনে চলতে হয়। ট্রেনে ভ্রমণ করতে গেলে আপনাকে কিন্তু এই সমস্ত নিয়ম অবশ্যই মানতে হবে। একসঙ্গে ট্রেনে অনেক সময় দেখা যায়, যাত্রীরা কোন কারণে ট্রেন মিস করে গিয়েছেন। সেই অবস্থায়, যদি আপনার ট্রেন মিস হয়ে যায় তাহলে কি ওই একই টিকিটে আপনি অন্য ট্রেনে যেতে পারবেন? এই বিষয়ে ভারতীয় রেলের নিয়মটা ঠিক কি?

ভারতীয় রেলের নিয়ম অনুসারে, যদি কোন যাত্রী সাধারণ টিকিট নিয়ে থাকেন এবং স্টেশনে পৌঁছতে দেরি হওয়ার কারণে তিনি ট্রেন মিস করে যান, তাহলে তিনি একই ক্যাটেগরীর অন্য ট্রেনে ভ্রমণ করতে পারবেন। বন্দে ভারত কিংবা শতাব্দীর মতো ট্রেনে কিন্তু ভ্রমণ করা যায় না। এই সমস্ত ট্রেনে সাধারণ টিকিট বলে কোন টিকিট হয় না। সেই কারণে, যাত্রীরা এই ট্রেনে কোনভাবেই ভ্রমণ করতে পারবেন না। তবে বাকি ট্রেনে কিন্তু ভ্রমণ করা যেতে পারে। এর বাইরে যদি কোন ব্যক্তি রিজার্ভেশন টিকিট কেটে থাকেন, তাহলে তিনি রিজার্ভেশন টিকিটে অন্য কোন ট্রেনে কিন্তু ভ্রমণ করতে পারবেন না।

যদি আপনি রিজার্ভেশন টিকিট নিয়ে অন্য ট্রেনে ভ্রমণ করেন, তাহলে টিটিই আপনাকে টিকিটবিহীন ব্যক্তি হিসেবে বিবেচনা করবেন এবং সেই অবস্থায় কিন্তু তিনি আপনাকে জরিমানা করতে পারেন। জরিমানা না দিলে আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হতে পারে। এছাড়া আপনাকে কারাগারেও পাঠানো হতে পারে। তাই যদি আপনার কাছে একটি রিজার্ভেশন টিকিট থাকে এবং আপনার ট্রেন মিস হয়ে যায়, তাহলে সেই পরিস্থিতিতে আপনাকে উপযুক্ত কারণ দেখিয়ে TDR ফাইল করতে হবে। তারপরে আপনি ওই একই টাকা ফেরত পেয়ে যাবেন এবং সেই টাকা দিয়ে অন্য ট্রেনের টিকিট কেটে আপনি ভ্রমণ করতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026