ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

SBI MF Superhit Scheme: এই ফান্ডে ৫ বছরে টাকা ৪ গুণ করে দেবে SBI, সাথেই SIP করলেও ব্যাপক রিটার্ন

দেশের সবথেকে বড় ফান্ড হাউসের মধ্যে একটি এসবিআই মিউচুয়াল ফান্ডের একটি সেক্টোরাল ফান্ড বিগত ৫ বছরে তার বিনিয়োগকারীদের ৪ গুণের থেকেও বেশি রিটার্ন দিয়েছে। এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটিস ফান্ড বিগত পাঁচ বছরে বহু বিনিয়োগকারীকে প্রচুর মুনাফা দিয়েছে। আপনি যদি পাঁচ বছর আগে ১ লক্ষ টাকা এই ফান্ডে লাগিয়ে থাকেন তাহলে, এখন এই ফান্ডের মূল্য হয়ে গিয়েছে ৪ লাখ টাকা থেকেও বেশি। এসবিআই মিউচুয়াল ফান্ডের এই ফান্ড মূলত ফার্মাসিউটিক্যাল এবং হেলথ কেয়ার কোম্পানিগুলির শেয়ারে বিনিয়োগ করে। শুধুমাত্র লাম্পসাম বিনিয়োগ নয়, একই সাথে এসআইপির উপরেও কিন্তু দারুণ রিটার্ন দিয়েছে এই ফান্ড।

SIP করলেও পারবেন ভালো রিটার্ন

এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটি ফান্ডে যদি আপনি পাঁচ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করে থাকেন, তাহলে এই মুহূর্তে সেই ভ্যালু ৪ লক্ষ টাকার থেকেও বেশি হবে। তার সাথেই যদি আপনি, ৫ লক্ষ টাকা পর্যন্ত প্রতি বছর ১০ হাজার টাকা করে SIP করে থাকেন তাহলে আপনি ১২ লক্ষ টাকার থেকেও বেশি ফান্ড জমা করতে পারবেন। অনুসারে আপনি সমস্ত রিটার্ন দেখে নিতে পারবেন নিজের।

রিটার্ন ক্যালকুলেশন

মনে করা যাক আপনি এসবিআই হেলথকেয়ার অপরচুনিটি ফান্ডে পাঁচ বছর আগে ১ লক্ষ টাকা বিনিয়োগ করেছেন। পাঁচ বছর পর্যন্ত আপনি ৩২.৯০ শতাংশ করে CAGR পেয়ে আসছেন। অর্থাৎ, নতুন হিসেবে দেখতে গেলে ১ লক্ষ টাকার নিবেশ এখন ৫ বছর পরে হয়ে গিয়েছে ৪,১৪,৫৯৬ টাকা। এর পাশাপাশি আপনি এসআইপি ইনভেস্টমেন্টের উপরেও প্রচুর রিটার্ন পেয়ে থাকবেন। মনে করা যাক, পাঁচ বছর পর্যন্ত আপনি প্রতি মাসে ১০ হাজার টাকা করে বিনিয়োগ করেছেন। পাঁচ বছরের প্রতি বছরে আপনি এই প্রকল্প ৩০.৯ শতাংশ করে রিটার্ন পেয়েছেন। সেই হিসেবে এখন, পাঁচ বছর পরে আপনার ফান্ড ভ্যালু হয়েছে ১২,৮০,৭৭৪ টাকা। অর্থাৎ যদি আপনি ভবিষ্যতেও এই ফান্ডে বিনিয়োগ করতে চান, তাহলে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দেবে এসবিআই হেল্থকেয়ার অপরচুনিটি ফান্ড।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026