Today Trending News

বাড়ি থেকেই মাত্র ৫০ টাকায় অর্ডার করুন PVC আধার কার্ড, এটি ছিড়বে না বা জলে গলে যাবে না

ভারত সরকার প্রদত্ত আধার কার্ড এখন প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ প্রমাণপত্র হয়ে উঠেছে। সরকারি কাজ হোক কিংবা বেসরকারি, সব জায়গায় আধার কার্ডের গুরুত্ব হয়ে উঠেছে অপরিসীম। বিশেষ করে পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা সরকারি চাকরির জন্য আবেদন পত্র ফিলাপ করতে হলেও আধার কার্ড আবশ্যক হয়ে উঠেছে। কিন্তু সরকারিভাবে আধার কার্ডের যে প্রতিলিপি পাওয়া যায়, সেটি কাগজের হওয়ায় অনেক সময় ছিঁড়ে যায় কিংবা বৃষ্টিতে ভিজে গলে যায়। তবে আজকের নিবন্ধে আমরা আপনাদের আধার কার্ড সম্পর্কে এমন কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে চলেছি, যা আপনাদের জন্য খুবই কার্যকরী প্রমাণিত হতে চলেছে।

আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে ভারত সরকার কর্তৃক প্রদত্ত আধার কার্ড হাতে পেয়েছেন। যদিও সেটি অত্যন্ত সাধারণ কাগজে প্রিন্ট করা। যা ব্যবহার করতে গিয়ে অনেক সময় ছিড়ে যাওয়ার সম্ভাবনা সৃষ্টি হয়। আজকের নিবন্ধে আমরা আপনাদের জন্য আধার কার্ড সম্পর্কিত এমন একটি তথ্য শেয়ার করতে চলেছি, যেটি জানার পর খুব সহজে এটিএম কার্ডের মত PVC আধার কার্ড ঘরে বসে পেয়ে যাবেন আপনি। চলুন আজকের নিবন্ধে জেনে নেওয়া যাক, কিভাবে PVC আধার কার্ডের জন্য বাড়ি বসে আবেদন করবেন আপনি-

১. PVC আধার কার্ড বাড়ি বসে পেতে হলে প্রথমে আপনাকে UIDAI-র অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করে myaadhaar.govt.in-এ ক্লিক করতে হবে।
২. এরপর আপনার ১২ সংখ্যার আধার নম্বর এবং মোবাইল নম্বরের সাহায্যে লগইন করতে হবে।
৩. লগইন করার পর আপনার ফোন অথবা স্ক্রিনে ভেসে ওঠা পরিষেবা গুলির মধ্যে থেকে ডুব্লিকেট আধার কার্ড PVC অপশনটি বেছে নিতে হবে।
৪. এরপর PVC কার্ড প্রাপ্ত করার জন্য আপনাকে ৫০ টাকা অনলাইন পেমেন্ট করতে হবে।
৫. উপরে বর্ণিত পদ্ধতি গুলি সম্পন্ন হলে আপনাকে নির্দিষ্ট পেজ থেকে লগ আউট করতে হবে।
এরপর ১৫ থেকে ২০ কর্ম দিবসের মধ্যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে বাড়িতে বসেই আধার কার্ডের PVC প্রিন্ট পেয়ে যাবেন।

Kriti Lekha Shome

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026