Categories: দেশনিউজ

Indian Railways: লোকাল ট্রেনের লেডিস বগিতে নতুন নিয়ম, রাত ন’টা থেকে হবে এই পরিবর্তন

লোকাল ট্রেনের মহিলা কামরা নিয়ে এবারে নেওয়া হলো একটা বড় সিদ্ধান্ত। এবার থেকে লোকাল ট্রেনের লেডিস কামরায় রাত ৯ টা থেকে জিআরপি থাকবে বলে জানিয়ে দিয়েছে রেলওয়ে। মহিলা যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে শহরতলীর ট্রেনে জিআরপি মোতায়েন থাকবে বলে জানানো হয়েছে। রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত ট্রেনে জিআরপি থাকবে এই সমস্ত ট্রেন গুলিতে। দেশের লোকাল ট্রেন পরিষেবা নিয়ে যে শহরটি জনপ্রিয় সেই মুম্বাইতে এই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। রিপোর্টে জানানো হয়েছে, মুম্বাইয়ে যাত্রীদের যৌন হেনস্থার সাম্প্রতিক ঘটনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিষয়টি সম্পর্কে অবগত পুলিশের একজন সিনিয়র আধিকারিক জানিয়েছেন, ট্রেনে সফরকারি যাত্রীদের নিরাপত্তা দিতে রাত্রে এবং সকালের দিকে মহিলা যাত্রীদের সুরক্ষার জন্য এই পরিকল্পনা করা হয়েছে। তিনি জানিয়েছেন রাত ন’টা থেকে সকাল ছয়টা পর্যন্ত মহিলা কামরায় ইউনিফর্মধারী পুলিশ কর্মী থাকবেন। এই নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীদের মধ্যে থাকবেন জিআরপি হোম গার্ড এবং মহারাষ্ট্র সুরক্ষা বাহিনী।

আরপিএফ বাহিনী জিআরপির সঙ্গে কাজ করবে। বিশেষ বিষয়টি হলো মুম্বাই শহরতলী নেটওয়ার্কিং ওয়েস্ট, হার্বার, ট্রান্স হারবার এবং বেলাপুর-নেরুল-খারকোপার লাইন রয়েছে। আধিকারিক বলছেন, রাতের বেলা মুম্বাই এই রুটে ১০৪১ টি ট্রেন চলাচল করে। মহিলা কোচে এখনো কোন সিকিউরিটি কর্মী নেই। সেই কারণেই এবার মহিলা কামরায় জিআরপি মোতায়েন করার নির্দেশ দিয়েছে পুলিশ।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026