কেন্দ্রীয় হারে মহার্ঘ্যতার দাবিতে দীর্ঘদিন ধরে সুর চড়িয়েছেন সরকারি কর্মীদের একাংশ। তার মধ্যে আবার জুন মাসে বড় ঘোষণা করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমে দেড় লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস সুবিধা দেওয়া হচ্ছিল। এবার সেটা বাড়িয়ে দেড় থেকে দুই লাখ পর্যন্ত করার নির্দেশ দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তারই মধ্যে এবার নতুন করে রাজ্যজুড়ে নতুন কর্মী নিয়োগ করা হতে পারে বলে জানানো হচ্ছে। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে যে কটি অনুমোদিত পদ রয়েছে সেগুলিতে কর্মী নিয়োগ করা হবে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এগুলোতে কত করে কর্মী রয়েছে তার একটা হিসাব চেয়ে পাঠানো হয়েছে।
জানা গিয়েছে রাজ্য সরকারের সমস্ত দপ্তরে এই প্রসঙ্গে চিঠি পাঠানো হয়েছে। কর্মীবর্গ এবং প্রশাসনিক সংস্কার দপ্তর আগামী দুই মাসের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে। সূত্রের খবর রাজ্য সরকারের লোয়ার আপার হেড ডিভিশন অ্যাসিস্ট্যান্ট এবং সেকশন অফিসারের জন্য যে কটি পদ রয়েছে সেখানে কতজন কাজ করছেন তার একটি বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে। আগামী ৩০ শে জুনের নিরিখে এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে।
প্রশাসনিক স্তরের কর্মকর্তাদের একাংশের অনুমান, নবান্ন এই শূন্য পদের রিপোর্ট জানতে চেয়েছে যাতে সেখানে অবিলম্বে পদোন্নতির মাধ্যমে সেই পদ পূরণ করা সম্ভব হয়। ফলে, এই বিষয়টি সরকারি কর্মীদের জন্য নিঃসন্দেহে একটি খুশির খবর। সরকারি নির্দেশিকা অনুযায়ী সেক্রেটারিয়েট ডিরেক্টরেট এবং রিজিওনাল অফিসের সমস্ত পদোন্নতি তিন মাসের মধ্যে শেষ করার জন্য রাজ্যের মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…