শিয়ালদহ শাখায় আগামী রবিবার এবং শনিবার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেলওয়ে। দমদম স্টেশনে মেইন সেকশনের আপ লাইনে রক্ষণাবেক্ষণের কাজের জন্য এই ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে। এর জেনে নিত্যযাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। পূর্ব রেল জানিয়েছে শনিবার রাত সাড়ে নটা থেকে রবিবার সকাল সাড়ে নটা পর্যন্ত দমদম স্টেশনের মেইন লাইনে কাজ চলবে। সেই কারণে দুদিন বেশ কয়েকটি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে পূর্ব রেলের তরফ থেকে।
ইতিমধ্যে বৃহস্পতিবার এই কথা জানিয়ে দিয়েছে রেল। শনিবার শিয়ালদহ থেকে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। ঐদিন বনগাঁ থেকে বাতিল করা হয়েছে দুটি ট্রেন এবং একটি ট্রেন বাতিল হয়েছে ডানকুনি থেকে। অন্যদিকে রবিবার শিয়ালদহ থেকে ১২টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে যার মধ্যে বনগাঁ থেকে বাতিল হয়েছে তিনটি ট্রেন।
এছাড়াও হাসনাবাদ থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, হাবড়া থেকে দুটি ট্রেন বাতিল করা হয়েছে, ডানকুনি থেকে বাতিল হয়েছে তিনটি ট্রেন, দত্তপুকুর থেকে বাতিল হয়েছে দুটি ট্রেন এবং বারাসাত থেকে বাতিল হয়েছে আরো একটি লোকাল ট্রেন। রবিবার সকাল ৭টা ২ মিনিটের বদলে সকাল ৮ টা ১০ মিনিটে বারাসাত স্টেশন থেকে ছাড়বে বারাসাত-দত্তপুকুর লোকাল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…