নিউজ

বিদেশে আটকে পড়া ভারতীয়দের দ্রুত দেশে ফেরানোর উদ্যোগ কেন্দ্রের

বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কারণে আতঙ্কিত মানুষ, এর আগে ভিন্ন রাজ্যে আটকে থাকা শ্রমিক, পড়ুয়াদের ফেরাতে উদ্যোগ নিয়েছিল কেন্দ্র, ফেরানোর জন্য ব্যবস্থা করা হয়েছিল বিশেষ ট্রেনের। ভিন্ন রাজ্যের পর এবার ভিন্ন দেশে আটকে পড়া ভারতীয়দের ফেরানোর কথা বলা হল। কেন্দ্র সরকারের তরফে করা একটি টুইটে সোমবার জানানো হয় ৭ মে থেকে দফায় দফায় ফেরানো হবে বিদেশে আটকে পড়া ভারতীয়দের।

সোমবার কেন্দ্রের তরফে করা পরপর দুটি টুইটে জানানো হয় প্রথমে আটকে থাকা ভারতীয়দের নাম নথিভুক্ত করবেন বিদেশে নিযুক্ত থাকা ভারতীয় হাই কমিশনাররা, তারপর দফায় দফায় তাঁদের জাহাজ এবং বিমানে ফেরানো হবে। কয়েকমাস ধরেই করোনার কারনে একের পর এক দেশে মৃত্যুমিছিল চলছে, আতঙ্ক যেন থামতেই চাইছে না। ইউহানে এর উৎপত্তি হলেও একে একে আমেরিকা,ইরান সৌদি আরব,এবং একাধিক দেশে ছড়িয়ে পরে করোনা আক্রান্ত।

 


সতর্কতা অবলম্বন করে শুরু হয় লকডাউন, বন্ধ করে দেওয়া হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। আটকে পড়ে বহু ভারতীয়। ভারতেও আক্রান্তের সংখ্যা বাড়ছে দিন দিন। মেয়াদ বাড়ানো হচ্ছে লকডাউনের। দ্বিতীয় দফা লকডাউন শেষ হবার আগেই শুরু হয় তৃতীয় দফা লকডাউন। এর মধ্যেই আজ মোদী সরকারের তরফে বিদেশ থেকে ভারতীয়দের ফেরানোর কথা বলা হয় টুইটে। তবে আটকে পড়া ভারতীয়দের দেশে ফিরতে হবে নিজ ব্যয়ে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026