নিউজ

তৃতীয় দফার লকডাউনে বাংলায় একাধিক ক্ষেত্রে মিলবে ছাড়, বিস্তারিত জেনে নিন

করোনা সংক্রমণ মোকাবিলায় শুরু হয়েছে তৃতীয় দফার লকডাউন। তবে এবার মিলবে কিছু ছাড়। এই বিষয়ে সোমবার সাংবাদিক বৈঠক ডাকেন রাজ্যের মুখ্যসচিব রাজীব সিনহা। তিনি বলেন, কনটেনমেন্ট জোন ছাড়া সব এলাকাতেই মিলবে ছাড়। তবে অবশ্যই কিছু শর্ত মেনে চলতে হবে।

আসুন জেনে নিই কি সেই ছাড়-

১) রাজ্যের যে এলাকাগুলি গ্রিন জোন হিসেবে চিহ্নিত হয়েছে, সেখানে জেলার মধ্যেই বাস চালানো যেতে পারে। তবে যাত্রী সংখ্যা ২০ জনের বেশি হওয়া চলবে না। যে সব বাসের রুটে একাধিক জেলা রয়েছে তাদের স্থানীয় আরটিও-র কাছে আবেদন জানিয়ে রুট বদলে নিতে হবে।

২) আগের নিয়ম মেনে খোলা যেতে পারে অত্যাবশ্যকীয় সামগ্রীর দোকান। এছাড়া অন্য দোকানও খোলা যাবে। তবে কোনো আবাসন, বিজনেস কমপ্লেক্স বা শপিং মলের ক্ষেত্রে দোকান খোলা যাবে না। অন্যদিকে মিষ্টির দোকান খোলা যাবে সন্ধে ৭টা পর্যন্ত।

৩) সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী খোলা যাবে চা ও পানের দোকান। তবে চায়ের দোকানে বসে আড্ডা চলবে না। সাথে মানতে হবে সামাজিক দূরত্ব।

৪) গ্রামীণ এলাকাগুলিতে তৃতীয় দফার লকডাউনে জেলাশাসকের অনুমতি নিয়ে নির্মাণ কাজ শুরু করা যাবে। এছাড়া শহরাঞ্চল ও কলকাতার ক্ষেত্রে পুর কমিশনারের অনুমতি নিয়ে নির্মাণ কাজ শুরু করা যাবে। যেখানে কাজ চলবে সেখানেই শ্রমিকদের থাকতে হবে।

৫) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত চলতে পারে বেসরকারি অফিসগুলি। তবে ২৫ শতাংশ কর্মী নিয়ে অফিস চালাতে হবে। অফিসে যাওয়ার জন্য কেউ গাড়ি ব্যবহার করলে একটি গাড়িতে চালক ছাড়া দুজন যাত্রী থাকতে পারবে। তবে সরকারের তরফে বেসরকারি সংস্থাগুলিকে ‘ওয়ার্ক ফ্রম হোম’ চালু রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026