নিউজ

আমেরিকার পর করোনার ভরকেন্দ্র রাশিয়া? একদিনে সংক্রমিত ১০,৬৩৩ জন

গোটা বিশ্ব জুড়ে মারণ করোনার দাপটে জবুথবু বিশ্ব। অদৃশ্য এই দানবের বিরুদ্ধে লড়াইতে এঁটে উঠতে হিমসিম খাচ্ছে বিশ্বের অনেক শক্তিশালী দেশগুলি। এবার রাশিয়াতে কোভিড-১৯-এর থাবায় আক্রান্ত ও মৃত্যুর হার বেড়েই চলেছে। রুশ স্বাস্থ্য বিভাগের তরফ থেকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নয়া রেকর্ড অনুযায়ী রাশিয়ায় রবিবার আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৬৩৩ জন মানুষ। আর এই নয়া রেকর্ড চিন্তায় ফেলেছে রাশিয়াকে।

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছেন রাশিয়ার প্রধানমন্ত্রী মিখাইল মিশুসতিন। বিশ্বের করোনা সংক্রমণের নিরিখে চিন, তুরস্ক, ইরানকে ছাপিয়ে রাশিয়া সপ্তম স্থানে রয়েছে। সোমবার পর্যন্ত রাশিয়ায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লক্ষ ৩৪ হাজার ৬৮৭ জন। রাশিয়ায় মৃত্যু হয়েছে ১ হাজারের কিছু বেশি মানুষের। সেদেশের রাজধানী মস্কোতে কোভিড-১৯-এ প্রত্যেক দিন হাসপাতালে ভরতি হচ্ছেন ১ হাজারেরও বেশি মানুষ।

মার্চের শেষের দিকে পরিস্থিতি ভয়াবহ আকার ধারন করার ফলে রাশিয়ায় আংশিক লক ডাউন জারি হয়েছে। গোটা বিশ্ব জুড়ে বেশিরভাগ দেশেই করোনার থাবায় লক ডাউন জারি রয়েছে। কিন্তু আক্রান্ত ও মৃতের খবর থেমে নেই। গোটা বিশ্বে সোমবার সকাল পর্যন্ত পাওয়া রিপোর্ট অনুযায়ী আক্রান্ত হয়েছেন ৩৫ লক্ষ ৫৬ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২ লক্ষ ৪৮ হাজারেরও কিছু বেশি মানুষের। তবে স্বস্তির খবর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ লক্ষ ৫৬ হাজারের কিছু বেশি মানুষ।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026