নিউজ

আশার খবর, বিশ্বের মধ্যে করোনায় মৃত্যুর হার ভারতে সবচেয়ে কম

দেশ জুড়ে আনলক-১ চালু হওয়ার পর থেকেই হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ইতিমধ্যেই ১০ লক্ষ ছাড়িয়ে গিয়েছে আক্রান্তের সংখ্যা। এরই মাঝে সুখবর শোনালো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আজ জানিয়েছে, করোনায় মৃত্যু হার উল্লেখযোগ্য ভাবে কমেছে ভারতে। বিশ্বের মধ্যে সবচেয়ে মৃত্যুর হার কম ভারতে। স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ভারতে করোনায় মৃত্যুর হার মাত্র ২.৪৯ শতাংশ যা বিশ্বে সবচেয়ে কম।

আজ স্বাস্থ্যমন্ত্রকের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়, এক মাস আগে ভারতে করোনায় মৃত্যুর হার ছিল ২.৮২ শতাংশ। এরপর ১০ই জুলাই তা কমে দাঁড়ায় ২.৭২ শতাংশ। আজ নতুন রিপোর্টে তা আরও কমে হয়েছে ২.৪৯ শতাংশ। কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার জাতীয় হারের তুলনায়ও কম বলে জানানো হয়েছে। ১৪ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মৃত্যুর হার ১ শতাংশেরও কম। এর মধ্যে ৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এই হার শুন্য।

স্বাস্থ্যমন্ত্রকের কথা অনুযায়ী, কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ সমন্বয়ের ফলেই এই সাফল্য এসেছে। কেন্দ্রের তত্ত্বাবধানে রাজ্য গুলির চিকিৎসা পরিকাঠামো উন্নত করা, পরীক্ষার পরিমাণ আরও বাড়িয়ে দেওয়ার ফলেই এই সাফল্য এসেছে বলে মত স্বাস্থ্য মন্ত্রকের। রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল গুলির মধ্যে মণিপুর, নাগাল্যান্ড, সিকিম, মিজোরাম, আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জে মৃত্যুর হার শুন্য। ত্রিপুরা, অসম, কেরালা, ওড়িশা, গোয়া, হিমাচল প্রদেশ, বিহার, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, চণ্ডীগড়, রাজস্থান, কর্নাটক ও উত্তরপ্রদেশ এই রাজ্য গুলিতে মৃত্যুর হার ১ শতাংশেরও কম।

তবে কয়েকটি রাজ্যে উল্লেখযোগ্য ভাবে সংক্রমণ এবং মৃত্যুর হার বেশি। মহারাষ্ট্র, গুজরাত, পশ্চিমবঙ্গ এই রাজ্য গুলিতে সংক্রমণের হার অত্যধিক বেশি। রবিবারে প্রায় ৩৯ হাজার নতুন সংক্রমণ হয়েছে। মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ২৬,৮১৬ জনের।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026