নিউজ

চীনের থেকে অন্য দেশে হেডকোয়ার্টার সরাতে চাইছে ‘টিক টক’

ভারতীয় ও চিনা সেনাবাহিনীর সংঘর্ষের পর ভারতে ৫৯ টি চাইনিজ অ্যাপকে ব্যান করে ভারত সরকার। যার মধ্যে অন্যতম হল টিকটক। আর এই টিকটক ভারতে ব্যান হয়ে যাওয়ার পর থেকেই সংস্থাটি প্রায় ৪৫,০০০ কোটি টাকা লোকসানের মুখে পড়তে চলেছে বলে খবর সংস্থাটির সূত্রে। টিকটক অ্যাপটি চিনে পাওয়া না গেলেও চিনা সংস্থার এই সোশ্যাল মিডিয়া অ্যাপটি বিভিন্ন দেশ সহ ভারতে বেশ জনপ্রিয়। এরফলে শুধুমাত্র ভারতেই এই অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা ২০ কোটি।

স্বাভাবিকভাবেই ভারত থেকে টিকটক ব্যান হওয়ার কারনে অার্থিক লোকসানের মুখে সংস্থা। মার্কিন যুক্তরাষ্ট্রেও এই অ্যাপ ব্যন করার পরিকল্পনা নেওয়া হয়। আর এইসব কারনের ফলে এবার চিন থেকে দূরত্ব চাইছে টিকটক। রয়টার্সের তরফে পাওয়া খবর অনুযায়ী, ভারতে চিনা অ্যাপ ব্যান হওয়ার পর থেকেই বেজিং-য়ের থেকে নিজেকে দূরে সরাতে চাইছে টিকটক সংস্থা। আর তাই হেডকোয়ার্টার বদলানোর ব্যাপারে ইউকে-এর সঙ্গে আলোচনা করছে এই সংস্থা। ‘বাইটড্যান্স’ নামক একটি চিনা সংস্থার নিয়ন্ত্রণাধীনে রয়েছে টিকটক।

‘বাইটড্যান্স’ সংস্থা চাইছে টিকটকের হেডকোয়ার্টার হোক লন্ডন। তবে স্পষ্ট ভাবে কিছুই জানান হয়নি ওই সংস্থার তরফে। এদিকে ক্যালোফোর্নিয়াতে টিকটক লোক নিয়োগ শুরু করেছে। বিভিন্ন দেশের তরফে চিনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে টিকটক অ্যাপের মাধ্যমে অন্যান্য দেশের প্রচুর তথ্য চুরি করছে চিন। যা মোটেই নিরাপদ নয়। আর এই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ওয়াশিংটন। একদিকে বিশ্ব জুড়ে করোনার প্রকোপে চিনের উপর ক্ষোভ ছিল অনেক দেশের। এবার তথ্য চুরির অভিযোগ উঠল ফের চিনের বিরুদ্ধে। যা চিনের পক্ষে একেবারে শিরে সংক্রান্তি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026