করোনার মাঝেই এবার ২৩ রকম নিউমোনিয়ার প্রতিষেধক আনতে চলেছে ভারত
ভারতের বৃহত্তম টিকা প্রস্তুতকারক সংস্থা সিরাম ইনস্টিটিউট এবার অক্সফোর্ড বিজ্ঞানীদের তৈরি মারণ করোনা ভাইরাসের প্রতিষেধকের উৎপাদনের কাজ শুরু করতে চলেছে। তবে এই টিকা তৈরি করার আগে এই সংস্থা নিউমোনিয়ার টিকা ভারতের বাজারে ছাড়পত্র পেল। জানা গিয়েছে, ২,২২৫ শিশুর উপর সিরাম ইনস্টিটিউটের তৈরি নিউমোনিয়া রোগের টিকার তিন পর্যায়ে হিউম্যান ট্রায়াল চলছে। আর এই ট্রায়ালের পর প্রতিটি পর্যায়ের তথ্য বিশ্লেষণ করেছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়ার বিশেষ বিশেষজ্ঞ কমিটি।
সিরাম ইনস্টিটিউটের তরফে জানান হয়েছে, নিউমোনিয়ার টিকা তিনটি পর্যায়ে পরীক্ষা হওয়ার পর এবার প্রতিষেধকটি ‘নিউমোকোক্যাল পলিসারাইড কনজুগেট ভ্যাকসিন’ (PPSV23) হিসেবে বাজারে ছাড়তে চলেছে। বাজারে ছাড়ার অনুমতি দেওয়া হয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (DCGI)-এর তরফে। বিজ্ঞানীরা জানিয়েছেন, করোনার সংক্রমণের সঙ্গে বেশ কিছু মিল রয়েছে নিউমোনিয়ার উপসর্গগুলির।
নিউমোনিয়া ঘটার ক্ষেত্রে অনেকাংশে দায়ি রয়েছে ব্যাকটেরিয়া। তবে করোনার সংক্রমণ RNA ভাইরাসের দ্বারা হয়ে থাকে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, সিরাম ইনস্টিটিউট নিউমোনিয়ার যে টিকা আবিস্কার করেছে তা নিউমোক্কাল পলিস্যাকারাইড ব্যাকটেরিয়ার স্ট্রেনকে কাজে লাগিয়ে। ওই সংস্থা জানিয়েছে, তাঁদের তৈরি টিকা PPSV23 ২৩ প্রকারের নিউমোনিয়া থেকে রক্ষা করতে সক্ষম।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…