নিউজ

দ্বিগুন সাফল্য, তৈরি হল করোনার প্রতিষেধক

গোটা বিশ্ব জুড়ে করোনার দাপটে নাজেহাল জনজীবন। যতই লাফিয়ে বেড়েছে করোনার সংক্রমণ ততই করোনার প্রতিষেধক আবিস্কার চিন্তায় ফেলেছে বিশ্বের বিভিন্ন গবেষকদের। আর এরফলেই বিশ্বের বেশ কয়েকটি দেশ করোনার টিকা আবিস্কারের জন্য মরিয়া হয়ে উঠেছে। জানা গিয়েছে, করোনার ভ্যাকসিন আবিস্কারে অনেকটা পথ এগিয়ে গিয়েছে ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। যদিও সরকারি ভাবে কিছুই জানায়নি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা।

তবে ব্রিটেনের একটি সংবাদমাধ্যম ‘ডেলি টেলিগ্রাফ’-এর তরফে জানান হয়েছে, ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকদের তৈরি করোনার প্রতিষেধকের তৃতীয় পর্যায়ের পরীক্ষায় অভূতপূর্ব সাফল্য মিলেছে। আর মানব শরীরেও ওই প্রতিষেধকের ফলে অভাবনীয় সাড়া মিলেছে। গোটা বিশ্ব জুড়ে অদৃশ্য এবং অতি ক্ষুদ্রাতিক্ষুদ্র মারণ করোনা ভাইরাসের কবলে ক্রমাগত আক্রান্ত ও সংক্রমণের হার বেড়ে চলেছে।

এরই মাঝে ব্রিটেনের সংবাদমাধ্যমের তরফে দেওয়া এমন সংবাদ স্বস্তি দিচ্ছে। জানা গিয়েছে, যাঁদের শরীরে ওই প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চালানো হয় তাদের রক্তের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে ওই প্রতিষেধক শরীরে অ্যান্টিবডি তৈরি করা ছাড়াও টি-সেল উৎপন্ন করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তুলছে। মানব শরীরে টি-সেলের কার্যকারিতা থাকে এক বছর পর্যন্ত। আর তাতেই আশার আলো দেখছেন গবেষকরা। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এথিক্স কমিটির প্রধান ডেভিড কারপেন্টার জানিয়েছেন, “নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঠিক করে বলা যায় না কবে প্রতিষেধকটি বাজারে আসতে পারে। তবে পরীক্ষায় সাফল্য মিলছে। এভাবেই সবকিছু চললে আগামী সেপ্টেম্বরে আসতে পারে এই প্রতিষেধক”।

Anirban Kundu

Recent Posts

পোস্ট অফিসের ‘গুল্লক’ স্কিম! প্রতিদিন মাত্র ৩৩৩ টাকা সঞ্চয় করে গড়ে তুলুন লক্ষাধিক টাকার ফান্ড

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তার কথা ভেবে অনেকেই এমন একটি বিনিয়োগের খোঁজ করেন, যেখানে ঝুঁকি কম এবং…

June 5, 2026

বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত! শক্তিশালী হতে পারে স্টক মার্কেট ও ভারতীয় রুপি

ভারতীয় অর্থনীতি ও শেয়ারবাজারকে আরও শক্তিশালী করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট…

June 5, 2026

জাল সই বিতর্কে অভিষেককে বড় ধাক্কা, দ্রুত শুনানির আবেদন খারিজ করল হাইকোর্ট

বিধানসভার স্বাক্ষর বিতর্ক ঘিরে রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। এই আবহেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক…

June 5, 2026

সরকারি প্রকল্পে আর দেরি নয়! দ্রুত অনুমোদনের জন্য একাধিক দফতরের ক্ষমতা বাড়াল নবান্ন

রাজ্যের উন্নয়নমূলক ও সংস্কার প্রকল্পগুলির কাজ দ্রুত এগিয়ে নিয়ে যেতে বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।…

June 5, 2026

শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, জেনে নিন আগামীকালের আবহাওয়া

গত কয়েকদিনের তীব্র গরম ও ভ্যাপসা আবহাওয়ার পর অবশেষে কিছুটা স্বস্তি মিলেছে দক্ষিণবঙ্গের মানুষের। শুক্রবার…

June 5, 2026

রাজ্যজুড়ে পঞ্চায়েত কর্মীদের বদলি, ১১ হাজারের বেশি নতুন নিয়োগের ঘোষণা! বড় বার্তা পঞ্চায়েত মন্ত্রীর

পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা ও প্রশাসনিক দক্ষতা বাড়াতে বড় পদক্ষেপ নেওয়ার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েত…

June 4, 2026