নিউজ

চালু হল ভারতের প্রথম বৈদ্যুতিক বাস

গত শুক্রবার ভারতের মুম্বাই ও পুনে এই দুটি শহরের অভ্যন্তরে প্রথম চালু হল বৈদ্যুতিক বাস পরিষেবা। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গাদকরি গত শুক্রবার এই বৈদ্যুতিক বাস পরিষেবা চালু করেন। বাসটি চলবে মুম্বাই ও পুনের মধ্যে। এই পরিষেবার সাথে যুক্ত কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী দিনে তারা এর পরিষেবা আশেপাশের সংলগ্ন রাজ্যগুলিতেও বাড়াতে ইচ্ছুক। এই বৈদ্যুতিক বাসটিতে রয়েছে মোট ৪৩টি আসন, যা যাত্রীসমেত ৩০০ কিলোমিটার পথ অতিক্রম করতে সক্ষম। যাত্রীরা এই বাসটির পরিষেবা দিনে দুবার উপভোগ করতে পারবেন। মুম্বাই ও পুনে শহরের মধ্যে বাসটি দিনে দুবার চালিত হবে।

এদিন উদ্বোধনী অনুষ্ঠানে গাদকরি জানিয়েছেন, গত ৪-৫ বছরের চেষ্টায় আজ তিনি সফল। তিনি বিগত ৪-৫ বছর থেকে সর্বাত্মক চেষ্টা করেছিলেন যাতে এই শহর দুটির মধ্যে বৈদ্যুতিক বাস চলাচলের সুযোগ করে দিতে পারেন মানুষের কাছে। তা অবশেষে সম্ভব হল।

আরও পড়ুন : দিল্লি নির্বাচনে হারের পর, বিজেপির নজর বাংলার পুরভোট

এরপর তিনি জনসাধারণের প্রতি আস্থা জ্ঞাপন করে বলেন, বিভিন্ন কর্পোরেশন, রাজ্য সরকার কর্পোরেশন এবং বেসরকারী অপারেটররা এ বছর প্রায় ১০,০০০ বৈদ্যুতিক বাসের পরিষেবা চালু করবে এবং এই বৈদ্যুতিক বাসগুলির সুচারু কার্যক্রম পরিচালনার জন্য কেন্দ্র সরকার ই-বৈদ্যুতিক মহাসড়ক তৈরির পরিকল্পনা করেছে। এরপর তিনি আরও জানান, দিল্লি-মুম্বাই এক্সপ্রেস ওয়েতে প্রস্তাবিত বৈদ্যুতিক লেনটির উন্নতির জন্য সরকারী বিনিয়োগের পাশাপাশি বেসরকারি বিনিয়োগের আমন্ত্রণ জানিয়েছেন, যার কাজ আগামী তিনবছরের মধ্যে শেষ হবে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026