বর্তমানে ভারতের সবথেকে জনপ্রিয় কিছু রিয়েলিটি শো এর মধ্যে অন্যতম ইন্ডিয়াজ গট ট্যালেন্ট। এই রিয়েলিটি শো-তে প্রায় প্রতিদিন কোন না কোন একজন নতুন তারকা বিচারকের আসনে হাজির হন। ভারতের অদ্ভুত প্রতিভাধারী কিছু মানুষকে নিয়ে করা হয়েছে এই শো। তবে সম্প্রতি এই রিয়েলিটি শো এর একটি নতুন প্রোমো লঞ্চ হয়ে গিয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি গোবিন্দা এবং করিশমা কাপুর একসাথে একই মঞ্চে বিচারকের আসনে রয়েছেন।
আপনারা যারা নব্বইয়ের দশকের সিনেমা সম্পর্কে একটু অবগত, তারা অবশ্যই গোবিন্দা এবং করিশমা কাপুরের সেই সুপারহিট জুটির ব্যাপারে অবশ্যই জানেন। হিরো নাম্বার ওয়ান, কুলি নাম্বার ওয়ান, রাজা বাবুর মতো একাধিক সিনেমায় তাদের দুজনের কেমিস্ট্রি হয়েছিল সুপারহিট। আর সেই জুটি আবারো ফিরে আসলো সনি টিভির জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টে।
আসলে সনি টিভির জনপ্রিয় শো ইন্ডিয়াজ গট ট্যালেন্টের একটি প্রমো সম্প্রতি দেখানো হয়েছে যেখানে আমরা গোবিন্দা এবং করিশমা কাপুরকে একসাথে ‘সোনা কিতনা সোনা হ্যায়’ গানে পারফর্ম করতে দেখতে পাচ্ছি। দুই তারকা একসাথে কালো আউটফিট পরে রয়েছেন এবং তাদেরকে দেখতে লাগছে একেবারে অসাধারণ। বিশেষত করিশমা কাপুরের পোশাকটি রীতিমতো আকর্ষণীয়। এই ভিডিওটি শেয়ার করেছে সনি টিভি ইন্ডিয়া। নিজেদের অফিসিয়াল ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে এই ভিডিওটি আপলোড করা হয়েছিল।
এই ভিডিওর নিচে তারা ক্যাপশন লিখেছেন, এই সপ্তাহে হবে এন্টারটেইনমেন্টের ধামাকা, কারণ এই মঞ্চে আসছেন করিশমা কাপুর এবং গোবিন্দা। তাও আবার একসাথে। এছাড়াও তাদের দুজনের ইনস্টাগ্রাম প্রোফাইলের ইউজার আইডি শেয়ার করা হয় এই ক্যাপশন এর সঙ্গে। ভক্তরা এই ভিডিওর নিচে কমেন্টে ভরিয়ে দিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য, নব্বইয়ের দশকে করিশমা কাপুর এবং গোবিন্দার এই গানটি বিশেষভাবে জনপ্রিয় হয়েছিল। ২০০০ এর সিনেমা শিকারীতে এই দু’জনকে শেষবারের মতো একসাথে কাজ করতে দেখা যায়। তারপরে তাদের দুজনের জুটিকে আর বিশেষ কোথাও দেখা যায়নি। তবে আর খুব একটা দেরি নয়। আমাদের দুজনকে একসাথে দেখার সুযোগ করে দিচ্ছে সনি টিভির এই নতুন শো।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…