বোনের বিয়েতে গার্লস গ্যাংয়ের সাথে তুমুল নাচ অভিনেত্রী কিয়ারার, ভাইরাল ভিডিও

কিয়ারা আডবাণী বলিউডের অন্যতম সুন্দরী প্রথম সারির অভিনেত্রী। ২০১৪ সাল থেকে বলিউড ইন্ডাস্ট্রিতে অভিনেত্রী হিসেবে তার পথচলা শুরু হয়েছিল। ‘ফুগলি’ (Fugly) ছবির হাত ধরেই ইন্ডাস্ট্রিতে ডেবিউ ঘটেছিল তার। শুরু থেকেই নজর কেড়েছিলেন তিনি। পরবর্তীকালে একাধিক জনপ্রিয় ছবি উপহার দিয়েছেন নিজের দর্শকদের। ‘কবীর সিং’ ও ‘শেরশাহ’ ছবি দুটি তার জীবনের অন্যতম দুই মাইলস্টোন, তা বলাই বাহুল্য। এই দুটি ছবিতে অভিনয় করার পর থেকেই দর্শকদের মাঝে এক বিপুল পরিচিতি পেয়ে যান তিনি।

তবে সম্প্রতি অভিনেত্রী নিজের অভিনয়ের জন্য নয় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওর সূত্র ধরে চর্চার আলোয় উঠে এসেছেন। গতসপ্তাহে কিয়ারা আডবাণীর বোন ঈশিতা আডবাণীর বিবাহ সম্পন্ন হয়েছে। গোয়ায় নিজের দীর্ঘদিনের প্রেমিকের সাথে গাঁটছড়া বেঁধেছেন তিনি। তবে এবার ধীরে ধীরে বিয়ের বেশকিছু ভিডিও ও ছবি সামনে আসছে। যার মধ্যে একটি ভিডিওতে বোনের বিয়ের অনুষ্ঠানে গার্লস গ্যাংয়ের সাথে চুটিয়ে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে।

ভাইরাল হওয়া ভিডিওতে নিজের গার্লস গ্যাংয়ের সাথে ‘দ্যা স্কাই ইজ পিঙ্ক’ ছবির একটি জনপ্রিয় গানের সাথে নাচতে দেখা গিয়েছে অভিনেত্রীকে। তার সাথে তার বোনও ছিলেন। সম্প্রতি অভিনেত্রীর সেই নাচের ভিডিওটি তুমুল ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যা দেখে বেজায় মজা পেয়েছেন তার অনুরাগীরাও। এছাড়াও অভিনেত্রী বিয়ের অনুষ্ঠানে বানানো একটি ইনস্টারিল নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। যেখানে তাকে রীতিমত বেল্ড লুকে দেখা গিয়েছে। এই ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে অভিনেত্রী লিখেছিলেন, ইনস্টারিল বানানোর জন্য যখন সময়ের লাগে রেডি হয়ে যান তিনি। এই ভিডিওটি নিঃসন্দেহে পছন্দ হয়েছিল তার অনুরাগীদের।

উল্লেখ্য, খুব শীঘ্রই কার্তিক আরিয়ানের বিপরীতে ‘ভুলভুলাইয়া ২’ ছবিতে দেখা মিলবে অভিনেত্রীর। এছাড়াও ‘যুগ যুগ জিও’ ছবিতে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। এই ছবিতেই অনিল কাপুর ও নিতু কাপুরের সাথে স্ক্রিন শেয়ার করবেন তারা। এছাড়াও ‘গোবিন্দা নাম মেরা’ ছবিতে ভিকি কৌশল ও ভূমি পেড়নেকরের সাথে দেখা যাবে কিয়ারা আডবাণীকেও।

Devparna Acharya

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026