খেলা

IND vs NZ : ফের ভারতীয় দলে একাধিক পরিবর্তন, এই ১১ জনকে নিয়ে মাঠে নামবেন বিরাট কোহলি

মাউন্ট মাঙ্গানুই এর বে ওভালে রবিবার ৫-০ করার লক্ষ্যে নামছে ভারতীয় দল। এই সিরিজে বেশ কয়েকটি রোমাঞ্চকর ম্যাচ উপহার পেয়েছে ক্রিকেটপ্রেমীরা। আগের দুটি ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়েছে সুপার ওভারে গিয়ে। তৃতীয় ম্যাচেই সিরিজ পকেটে পুরে নিয়ে ভারতীয় দল চতুর্থ ম্যাচে অনেকগুলি পরিবর্তন করেছিল। নবদীপ সাইনি, ওয়াশিংটন সুন্দর ও সঞ্জু স্যামসন প্রথম একাদশে সুযোগ পান। পঞ্চম তথা শেষ ম্যাচেও কয়েকটি পরিবর্তন হতে চলেছে। শেষ ম্যাচে সুযোগ পেতে পারেন রিষভ পন্ত ও কুলদীপ যাদব।

রোহিত শর্মা, মহম্মদ সামি ও রবীন্দ্র জাদেজাকে বিশ্রাম দেওয়া হয়েছিলো চতুর্থ ম্যাচে। শেষ ম্যাচে কে এল রাহুলকে বিশ্রাম দেওয়া হতে পারে এবং ফিরতে পারেন রোহিত শর্মা। শ্রেয়স আইয়ারের পরিবর্তে দলে আসতে পারেন রিষভ পন্ত। জসপ্রিত বুমরাহের জায়গায় খেলতে পারেন মহম্মদ শামি। বে ওভালের উইকেট সাধারণত স্পিনারদের পক্ষে সহায়ক হয়ে থাকে তাই শার্দুল ঠাকুরের জায়গায় দলে আসতে পারেন রবীন্দ্র জাদেজা। কয়েকদিন আগে গুগলি বল করার সময় কাঁধে ব্যথা অনুভব করছিলেন কুলদীপ যাদব। তিনি পুরোপুরি সুস্থ হয়ে উঠলে যুজবেন্দ্র চাহাল এর পরিবর্তে শেষ ম্যাচে তার খেলার সম্ভাবনা।

আরও পড়ুন : ভারত যাবে না পাকিস্তানে, এশিয়া কাপ সরানো হল দুবাইয়ে

সম্ভাব্য ভারতীয় একাদশ

রোহিত শর্মা, সঞ্জু স্যামসন, বিরাট কোহলি(অধিনায়ক), রিষভ পন্ত(উইকেটরক্ষক), মনীশ পান্ডে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, নবদীপ সাইনি, মহম্মদ শামি, কুলদীপ যাদব।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026