জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে CAA বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর ৪৮ ঘন্টার মধ্যে শনিবার শাহিনবাগে ঘটল আরও একটি ঘটনা। বন্দুকধারী যুবকটি এলোপাথারি গুলি চালায় এবং তারপর তাকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। যুবক নিজেকে পূর্ব দিল্লির দালালপুরের বাসিন্দা বলে পরিচয় দিয়েছে।
দিল্লি পুলিস যুবককে গ্রেফতার করার সময় তাকে জিজ্ঞেস করা হয়েছিল তার গুলি করার কারন কি? তখন যুবকটি সংবাদমাধ্যমের সামনেই বলেন, এই দেশে হিন্দু ছাড়া আর কেউ থাকবে না।
আরও পড়ুন : দিল্লীর শাহীন বাগে মানুষের ভিড়কে লক্ষ্য করে গুলি, গ্রেফতার অভিযুক্ত
তবে এই ঘটনায় হতাহতের খবর মেলেনি। তিন রাউন্ড গুলি চালানোর পর তাকে গ্রেফতার করে পুলিশ। ঘটনাটি কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের নয়াদিল্লিতে একটি সমাবেশ চলাকালীন ঘটে। পরবর্তীকালে নির্বাচন কমিশন বিতর্কিত বক্তৃতার পরে তাকে ৪৮ ঘন্টা প্রচারে নিষেধাজ্ঞা জারি করে।
নাগরিকত্ব (সংশোধন) আইনের বিরুদ্ধে একমাস ধরে আন্দোলন অব্যাহত রেখে শাহীন বাগে শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে বিজেপির অসংখ্য নেতা বক্তব্য দিয়েছেন। যুবকটি শাহীন বাগের যেখানে গুলি চালিয়েছে সেখান থেকে খালি বন্দুকের গোলা পাওয়া গেছে। শাহীনবাগে গুলি চালানোর ঘটনায় কোনও জখমের খবর পাওয়া যায়নি।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…