নিউজ

India’s longest railway platform: এই দেশেই রয়েছে বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম, খড়গপুর কিন্তু নয়, নাম জানলে চমকে যাবেন আপনিও

ভারতীয় রেলের কথা এই মুহূর্তে সারা বিশ্ব জানে। সারা দেশ জুড়ে রীতিমতো জালের মতো ছড়িয়ে রয়েছে এই বিশাল রেল পরিষেবা। ভারতের কোটি কোটি মানুষকে প্রতিদিন একনাগাড়ে পরিষেবা দিয়ে আসছে ভারতীয় রেলওয়ে। সেই সূত্রেই একটা সময় পর্যন্ত পশ্চিমবঙ্গের খড়গপুর স্টেশন ছিল বিশ্বের সবথেকে লম্বা প্লাটফর্ম। ১০৭২ মিটার লম্বা এই স্টেশনের প্লাটফর্ম বহুদিন ধরেই ছিল বিশ্বের দীর্ঘতম প্লাটফর্ম। কিন্তু পরবর্তীতে এই রেকর্ড পাল্টে যায়। খড়্গপুরের থেকেও লম্বা প্লাটফর্ম তৈরি হয় উত্তরপ্রদেশে। সেই রাজ্যের গোরক্ষপুর স্টেশনের প্লাটফর্ম খড়্গপুরের থেকেও দৈর্ঘ্যে বেশ কিছুটা লম্বা।

আপনাদের জানিয়ে রাখি, উত্তর প্রদেশের গোরক্ষপুর স্টেশনের এই প্লাটফর্ম দৈর্ঘ্যে প্রায় ১ হাজার ৩৬৬ মিটার লম্বা। তবে এবারে সেই গোরক্ষপুর স্টেশনের প্লাটফর্মকে পিছনে ফেলে দিল দেশের আরও একটি স্টেশন। এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে প্লাটফর্মের তকমা পেয়েছে সেই স্টেশনটি। জানতে চান কোন স্টেশন? চলুন সেই ব্যাপারেই আজ আপনাকে জানাবো

এই মুহূর্তে বিশ্বের দীর্ঘতম রেলওয়ে স্টেশনটি অবস্থিত কর্নাটকে। এই রাজ্যের হুবলি জংশন এই মুহূর্তে বিশ্বের সবথেকে লম্বা স্টেশন প্লাটফর্মের তকমা পেয়েছে। এই স্টেশনের প্লাটফর্ম লম্বায় ১৫০৫ মিটার। ফলে দেশের তো বটেই এখন গোটা বিশ্বের স্টেশন প্লাটফর্মের মধ্যে এটি দীর্ঘতম। দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের গোরক্ষপুর স্টেশন। এমনকি তৃতীয় স্থানেও রয়েছে ভারতেরই একটি স্টেশন। কেরালার কোল্লাম জংশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ১,১৮০.৫ মিটার। এটি এই মুহূর্তে বিশ্বের তৃতীয় দীর্ঘতম প্ল্যাটফর্ম।

তবে খড়গপুর এই মুহূর্তে বিশ্বের চতুর্থ দীর্ঘতম রেল স্টেশনের প্ল্যাটফর্মে পরিণত হয়েছে বিশ্বের সব দেশেই রেল যোগাযোগ একটি অন্যতম যোগাযোগ মাধ্যম হয়ে উঠেছে এবং ভারতে রেলওয়ের একটি আলাদা রকমের গুরুত্ব রয়েছে। ভারতের রেলের রুটের সংখ্যা অনেক বেশি এবং সেই কারণেই হয়তো সারা বিশ্বে ভারতীয় রেল গর্বের একটি অন্য নাম।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026