নিউজ

Siliguri to hills ropeway: শিলিগুড়ি থেকে এবারে রোপওয়ে করেই পৌঁছে যাওয়া যাবে পাহাড়ে, জানেন কবে থেকে শুরু হবে এই পরিষেবা?

প্রায় শিলিগুড়ি থেকেই একেবারে রোপওয়ে করে পাহাড়ে যাওয়ার সুযোগ মিলবে খুব শীঘ্রই। গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের সৌজন্যে এবার সমতল থেকে সোজা পাহাড়ে যাওয়ার সুযোগ মিলবে রোপওয়ের মাধ্যমে। খুব শীঘ্রই এই নতুন রোপওয়ে চালু হয়ে যাবে। এর প্রক্রিয়াও ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এই রোপওয়ে চালু হলে শিলিগুড়ির গোড়াতেই পর্যটকদের আনাগোনা বাড়বে বলে মনে করছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এবং শিলিগুড়িতে উন্মোচিত হবে পর্যটন সার্কিটের একটি নতুন দিক।

শিলিগুড়ির উপকণ্ঠ রোহিণী এলাকা থেকে কার্শিয়াং পর্যন্ত এই রোপওয়ে চলবে বলে জানানো হয়েছে গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের তরফ থেকে। রোহিণী টুরিস্ট কমপ্লেক্স থেকে কার্শিয়াং এর গিদ্দাপাহাড় পর্যন্ত প্রায় আড়াই কিলোমিটার পথ রোপওয়ের মাধ্যমে যাওয়া যাবে। জিটিএ পর্যটন বিভাগ ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু করে দিয়েছে। জিটিএ তরফ থেকে একাধিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ইতিমধ্যেই এই প্রকল্পের কাজ শুরু হয়েছে এবং আগামী এক থেকে দেড় বছরের মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। সম্ভাবনা রয়েছে ২০২৪ এর পুজোর মৌসুম এর আগে পর্যটকদের জন্য চালু হয়ে যাবে এই রোপওয়ে।

একে তো পর্যটনের নতুন দিশা তৈরি হবে এবং অন্যদিকে খুব কম সময়ের মধ্যে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত পৌঁছে যাওয়া যাবে। এমনিতে শিলিগুড়ি থেকে কার্শিয়াং পর্যন্ত সড়কপথে যেতে এক ঘন্টা সময় লাগে। টয় ট্রেনে এই রাস্তা যেতে তিন ঘন্টা মতো সময় লেগে যায়। তবে যদি এই রোপ ওয়ে চালু হয়ে যায় তাহলে মাত্র আধ ঘণ্টার মধ্যেই কার্শিয়াং পৌঁছে যাওয়া যাবে। এতে কার্শিয়াং মোটর স্ট্যান্ডের গুরুত্ব অনেকটা বেড়ে যাবে। অনেকে রোহিনী থেকে রোপওয়ে করে কার্শিয়াং পৌঁছে সেখান থেকে টয় ট্রেন বা গাড়ি করে দার্জিলিং যেতে পারবেন। ফলে একটি বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি হয়ে গেল এই জায়গায়। এছাড়াও রোহিনীতে থাকার জন্য হোটেল এবং হোম স্টে তৈরি করা হবে।

এমনিতেই বিগত কিছু বছর ধরে রোহিনি লেক পর্যটক আকর্ষণের একটি কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে। এই লেকের উপরে শিকারা ভ্রমণ অত্যন্ত জনপ্রিয় একটি বিষয় হয়ে উঠেছে ইদানিং কালে। বাইরের পর্যটকদের পাশাপাশি শিলিগুড়ি এবং আশেপাশের লোকজন দিনভর দাপিয়ে বেড়াচ্ছেন এই লেকে। ফলে রোহিনীর গুরুত্ব বেড়েছে পাহাড়ের মানচিত্রে। যদিও কার্শিয়াং এর এই রোপওয়ের ব্যাপারে অনেক আগেই পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু মাঝে পাহাড়ে অশান্তি শুরু হওয়ার কারণে কাজ বন্ধ হয়ে যায়। অবশেষে ফের এই রোপওয়ে তৈরির কাজ শুরু হয়েছে এবং মনে করা হচ্ছে এবার আর এই কাজ বন্ধ হবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026