খেলা

দলে একাধিক পরিবর্তন, দক্ষিণ আফ্রিকা সিরিজে এই ১৫ জনের নাম ঘোষণা করলো ভারতীয় বোর্ড

ঘোষিত হলো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোম সিরিজের দল। প্রত্যাশা মতোই দীর্ঘ ছয় মাস বাদে চোট সারিয়ে জাতীয় দলে ফিরলেন হার্দিক পান্ডিয়া। চোট সারিয়ে দলে ফিরলেন শিখর ধাওয়ান এবং ভুবনেশ্বর কুমারও। আগামী ১২ই মার্চ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধর্মশালায় প্রথম ম্যাচ ভারতের।

সিরিজে ভারতীয় দলের নেতৃত্বে থাকবেন বিরাট কোহলি। নিউজিল্যান্ড সিরিজে চোট পাওয়া রোহিত শর্মাকে এই সিরিজেও বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রাম দেওয়া হয়েছে টানা খেলে চলা মহম্মদ শামিকেও। ওপেনিং এ ফিরছেন শিখর ধাওয়ান। দলে নেওয়া হয়েছে শুভমান গিলকে। পৃথ্বী শ বা শুভমান গিলের মধ্যে কোনো একজন এই সিরিজে শিখর ধাওয়ানের ওপেনিং পার্টনার হবেন। চোট পেয়ে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা ভুবনেশ্বর কুমারকে ফেরানো হয়েছে আসন্ন সিরিজে।

আরও পড়ুন : ভারতকে ৮৫ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতলো অস্ট্রেলিয়া

তবে সবচেয়ে বড় কামব্যাক হার্দিক পান্ডিয়ার। বিশ্বকাপের পর ছোট পেয়ে জাতীয় দল থেকে ছিটকে গেছিলেন। মাঝে দলে ফিরলেও আবার চোট পান। ফিটনেস পাস না করতে পারায় নিউজিল্যান্ড সফরেও বাদ পড়েন দল থেকে। কিন্তু সম্প্রতি সম্পূর্ণ ফিট হয়ে ডি-ওয়াই পাটিল টি-টোয়েন্টি টুর্নামেন্টে দুই ম্যাচে ২ টো সেঞ্চুরি করেন। এদিন দল ঘোষণা হতেই ফিরলেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘোষিত ভারতীয় দল:

শিখর ধাওয়ান, পৃথ্বী শ, বিরাট কোহলি (অধিনায়ক), কেএল রাহুল, মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ভুবনেশ্বর কুমার, যুজবেন্দ্র চাহাল, জশপ্রীত বুমরাহ, নবদীপ সাইনি, কুলদীপ যাদব, শুভমন গিল।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026