নিউজ

তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকায় অদল-বদল, ঘোষণা দলনেত্রীর

এবার চূড়ান্ত হয়ে গেলো তৃনমুলের রাজ্যসভার প্রার্থী তালিকা। এদিন রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটারে টুইট করে এমনটাই জানিয়েছেন। চারটি আসনে প্রার্থীর নাম তিনি জানিয়েছেন। রাজ্যসভায় তৃণমূলের চার আসনে প্রার্থীরা হলেন দলের সাধারণ সম্পাদক দীনেশ ত্রিবেদী, সুব্রত বক্সি, মৌসম বেনজির নুর এবং অর্পিতা ঘোষ। বিশেষ সূত্রের খবর ছিল, দীনেশ ত্রিবেদী এবং মৌসমকে প্রার্থী করা হতে পারে এমনটাই জল্পনা ছিল। এবার সেই জল্পনাতেই রবিবার সিলমোহর দিলেন মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত উল্লেখ্য, চার আসনে নির্বাচিত প্রার্থীদের মধ্যে তৃনমুলের বর্ষিয়ান নেতা সুব্রত বক্সি ছাড়া তিনজনই লোকসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন। মৌসম নুর কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন। দীনেশ ত্রিবেদী ব্যারাকপুরে দুই বার সাংসদ পদে দাঁড়িয়েছেন এবং অর্পিতা ঘোষ বালুরঘাটে একবার সাংসদ ছিলেন। তবে লোকসভা ভোটে এরা তিনজনই বিপক্ষ দল হিসেবে বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন। যার ফলে তাদের উপর আশাহত হন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

আরও পড়ুন : করোনা ভাইরাস : কলকাতার বেলেঘাটা হাসপাতালে ভর্তি আরও ১

কয়েকদিন আগে পর্যন্ত মালদহে কর্মিসভায় তৃনমুল প্রার্থী মৌসম নুরের হার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা তার দলের মুসলিম নেতাদের বিরুদ্ধে চূড়ান্ত ক্ষুব্ধ হন। যার ফলে আশংকা করা হয়েছিল মৌসম নরকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। উল্টো দিকে, মমতা আস্থা রেখেছিলেন দীনেশ ত্রিবেদীর উপর, যার ফলে রাজ্যসভায় প্রার্থী হবেন প্রাক্তন কেন্দ্রীয় রেলমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026