ভারতের একমাত্র সোনালী বাঘ! মুহূর্তে ভাইরাল অপূর্ব প্রাণীর ছবি
সোশ্যাল মিডিয়ায় সচরাচর এমন অনেক ছবি ভাইরাল হয়ে থাকে, যা নজর কাড়ে সাধারণ মানুষের। যেমন, কিছুদিন আগেই একটি ব্ল্যাক প্যান্থার এর ছবি ভাইরাল হয়েছিল। অনেকে সেটিকে আবার তুলনা করেছিলেন মোঙ্গলির জীবনের চরিত্র বাগিরার সঙ্গে।
সম্প্রতি এমন আরও একটি ছবি ভাইরাল হয়েছে যা দেখে রীতিমতো অবাক নেটদুনিয়া। ছবিটি কাজিরাঙা অভয়ারণ্যের একটি সোনালী বাঘের। ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার ময়ুরেশ হেন্দ্রের তোলা ছবিটি শেয়ার করেছেন আইএফএস অফিসার প্রবীন কাসওয়ান।
ছবিটি পোস্ট করে তিনি লিখেছেন, “আপনারা কি জানেন আমাদের দেশে একটি সোনালী বাঘও আছে? দেখুন তার ছবি এবং তার অপরূপ সৌন্দর্য।” জানা গিয়েছে এই বিরল প্রজাতির বাঘটি স্ট্রবেরি টাইগার নামেও পরিচিত। অসাধারণ গায়ের রং এর জন্য তাকে আদর করে ট্যাবি টাইগারও বলা হয়ে থাকে। ওই আধিকারিক আরও জানিয়েছেন যে, একাধিক প্রাণীর জিনের মিউটেশনের ফলেই এইরকম প্রাণীর জন্ম হয়। এই বিরল প্রজাতির বাঘের ছবি পোস্ট করতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায় সেটি। শুধু তাই নয় প্রশংসায় পঞ্চমুখ হয়েছে গোটা নেট দুনিয়া।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…