নিউজ

টানা দুইদিন এই জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের

উত্তরবঙ্গে বৃষ্টি চলছে। চলবে আরও ২৪ ঘন্টা। উত্তরবঙ্গের সব জেলাগুলিতে আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। তবে মঙ্গল ও বুধবার বৃষ্টি কিছুটা কমবে। কিন্তু সপ্তাহান্তে আবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলিতে।

এদিকে দক্ষিণবঙ্গে ও বাড়বে বৃষ্টির পরিমান। গতকাল প্রায় সারাদিন জুড়ে কোথাও বিক্ষিপ্ত বা কোথাও ভারী বৃষ্টি হয়েছে। কলকাতার বিভিন্ন এলাকাতে সন্ধের পর থেকে বজ্রবিদ্যুৎ সহ বেশ ভালোই বৃষ্টি হয়েছে। অনেক রাস্তায় জল জমে গিয়েছে। এবার আলিপুর আবহাওয়া দফতর সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে বলে জানিয়েছে।

দক্ষিণবঙ্গে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ ও প্রবল বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026