খেলা

টেস্ট সিরিজে হেরে পরিবর্তন হল ভারতের র‌্যাঙ্কিং, দেখুন একনজরে

নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজ ২-০ ব্যবধানে হারলেও ভারত আইসিসি টেস্ট ক্রমতালিকায় শীর্ষস্থান বজায় রেখেছে। ভারতের পাশাপাশি ভারত অধিনায়ক বিরাট কোহলিও দ্বিতীয় স্থানটি ধরে রাখতে সক্ষম হয়েছেন যদিও তিনি ২০ রেটিং পয়েন্ট খুইয়েছেন। প্রথম টেস্টে খারাপ প্রর্দশনের পরেই তিনি অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের কাছে শীর্ষস্থানটি হারিয়েছিলেন।

বর্তমানে ৮৮৬ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কোহলি, স্মিথ ৯১১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন। কোহলি ছাড়া সেরা দশে রয়েছে আরও দুই ভারতীয় ক্রিকেটার। ৭৬৬ পয়েন্ট নিয়ে চেতেশ্বর পূজারা সপ্তম এবং নবম স্থানে ৭২৬ পয়েন্ট নিয়ে রয়েছেন অজিঙ্কা রাহানে। আইসিসি বোলারদের ক্রমতালিকাতে সেরা দশে রয়েছেন একজন মাত্র ভারতীয় ক্রিকেটার। তিনি হলেন জসপ্রিত বুমরাহ, ৭৭৯ রেটিং পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছেন তিনি।

আরও পড়ুন : মাঠে ফিরলেন দুরন্ত ফর্মে, ৩৭ বলে ১০০ রান করলেন হার্দিক পান্ডিয়া

শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্যাট ক্যামিন্স। তালিকায় বুমরাহ ছাড়া রবিচন্দ্রন অশ্বিন(৭৫৭) দ্বাদশ এবং মহম্মদ শামি(৭৪৯) পঞ্চদশ স্থানে রয়েছেন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় সেরা দশে জায়গা করে নিয়েছেন দুজন ভারতীয় ক্রিকেটার। রবীন্দ্র জাদেজা রয়েছেন তৃতীয় স্থানে এবং পঞ্চম স্থানে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। অলরাউন্ডারদের ক্রমতালিকায় নেতৃত্বে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026