নিউজ

বসন্তেও অকাল বৃষ্টির জের, আগামী দুদিন বড়সড় আপডেট দিল হাওয়া অফিস

বৃষ্টি এবছর পিছু ছাড়ছেই না। গতকাল সন্ধ্যেবেলা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হয়েছে কলকাতা সহ অন্যান্য জেলাতে। কলকাতার সল্টলেক অঞ্চলে শিলাবৃষ্টি ও হয়েছে। এই বৃষ্টি আবার হবে বলে দফতর জানিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের খবর অনুযায়ী আগামী শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। কোনো কোনো অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া বইতে পারে বলে দফতর জানিয়েছে। আজ দিনভর আকাশ মেঘলা থাকবে। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস। গতকালের তাপমাত্রা ছিল ২১ ডিগ্রির একটু বেশি। আজ আরও ২ ডিগ্রি তাপমাত্রা কমাতে আবহাওয়া ঠাণ্ডা থাকবে।

আরও পড়ুন : ব্যাংক অ্যালার্ট : ২০০০ টাকার নোট নিয়ে নতুন বিজ্ঞপ্তি ব্যাঙ্কের

গতকাল সন্ধ্যের বৃষ্টির জেরে অফিস যাত্রীদের ভোগান্তির মুখে পড়তে হয়েছে। কলকাতার বহু রাস্তাতে জল জমে গিয়েছিল। আর এই অকাল বৃষ্টির জেরে কৃষকরা চাষাবাদে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। কলকাতার সাথে রাজ্যের বেশ কিছু জেলাতে শিলা বৃষ্টি হয়েছে বলে জানা গেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026