ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন শুভমান গিল বাদ পড়েছেন লোকেশ রাহুল। ওপেনার রাহুল যে জায়গা হারাচ্ছেন এটা আগেই ধারণা করা হচ্ছিল। তার জায়গায় রোহিত শর্মাকে ওপেনার হিসেবে ভাবা হচ্ছিল তবে নির্বাচকেরা নতুন একজন ওপেনার বেছে নিলেন।
পাঞ্জাবের তরুণ গিল ঘরোয়া ক্রিকেটে অসাধারণ খেলছেন বেশ কিছু দিন ধরেই। তারই ফল হিসেবে জাতীয় দলে ডাক পেলেন। দক্ষিণ আফ্রিকা ও ভারতের মধ্যে তিন ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি হবে বিশাখাপত্তনমে। ২-৬ অক্টোবর অনুষ্ঠিত হবে ম্যাচটি। দ্বিতীয় টেস্ট ১০ অক্টোবর ও তৃতীয় টেস্ট শুরু হবে ১৯ অক্টোবর।
ভারতীয় দল: বিরাট কোহলি (অধিনায়ক), মায়াঙ্ক আগরওয়াল, রোহিত শর্মা, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, হনুমা বিহারি, ঋষভ পান্ত, রবিন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, জাসপ্রিত বুমরাহ, ইশান্ত শর্মা, শুভমান গিল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…