নিউজ

দেশের অর্থনীতি নিয়ে আজ বড় ঘোষণা করবেন নির্মলা সীতারামণ!

অরূপ মাহাত: বর্তমানে দেশের অর্থনীতির হাল খুব খারাপ অবস্থায় রয়েছে।এই মুহুর্তে বিরোধী রাজনৈতিক দলগুলো জোটবদ্ধ হয়ে ক্রমাগত আক্রমণ করে চলেছে কেন্দ্র সরকারকে। নোটবন্দি সহ কেন্দ্র সরকারের বিভিন্ন পলিসি এর জন্য দায়ী বলে অভিযোগ তাদের।

প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং-ও দেশের অর্থনৈতিক সুস্থিতি ফিরিয়ে আনতে পদক্ষেপ গ্রহণের আর্জি জানিয়েছেন। এই অবস্থায় আজ, শনিবার সাংবাদিক বৈঠক করার কথা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণের। দেশের অর্থনীতির হাল ফেরাতে বেশ কিছু অর্থনৈতিক সংস্কারের পথে হাঁটতে পারে কেন্দ্র, এমনটাই জানা গিয়েছে।

আজ শনিবার, ন্যাশনাল মিডিয়া সেন্টারে সাংবাদিক সম্মেলনে বেশ কিছু আর্থিক সংস্কারমূলক পদক্ষেপের কথা ঘোষণা করতে পারেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জানা গিয়েছে, অটোমোবাইল, ব্যাঙ্কিং, এনবিএফসি, আবাসন-সহ একাধিক সেক্টরের জন্য বড় ঘোষণা করতে পারেন তিনি।

জিএসটি রিফান্ড, ব্যাঙ্কগুলিকে আর্থিক সহায়তা, গাড়ি শিল্পকে চাঙ্গা করার মতো একাধিক পদক্ষেপ গ্রহণ করা হতে পারে বলে খবর৷ একই সাথে শেয়ার বাজারের স্থিতি মজবুত করতে ফরেন পোর্টফোলিও ইনভেস্টারদের সারচার্জ তুলে নেওয়া হতে পারে বলে জানা গিয়েছে৷

Anirban Kundu

Recent Posts

Airtel-এর নতুন দারুণ প্ল্যান! কম টাকায় মিলছে ডেটা, কলিংসহ একাধিক সুবিধা

ভারতের টেলিকম বাজারে প্রতিযোগিতা দিন দিন আরও তীব্র হচ্ছে। Jio, Vi-র সঙ্গে টক্কর দিতে গ্রাহকদের…

May 21, 2026

পশ্চিমবঙ্গসহ ৯ রাজ্যে বিদ্যুৎ সরবরাহে বেসরকারিকরণ? জেনে নিন বড় আপডেট

দেশের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। সম্প্রতি কেন্দ্র সরকার ৯টি রাজ্যে বিদ্যুৎ পরিষেবার…

May 21, 2026

Atal Pension Yojana-এ কি বাড়তে পারে পেনশনের পরিমাণ? সামনে বড় সুবিধা পেতে পারেন গ্রাহকরা

ভারতের সাধারণ মানুষের অবসরকালীন আর্থিক সুরক্ষার জন্য চালু হওয়া Atal Pension Yojana (APY) বর্তমানে অত্যন্ত…

May 21, 2026

মাত্র ২ লাখ টাকায় পেতে পারেন প্রায় ৯০ হাজার টাকা সুদ, জানুন পুরো হিসাব

নিরাপদ বিনিয়োগের কথা ভাবলে এখনও বহু ভারতীয়ের প্রথম পছন্দ পোস্ট অফিসের বিভিন্ন সঞ্চয় প্রকল্প। এর…

May 21, 2026

লক্ষ্মীর ভান্ডার থেকে অন্নপূর্ণা ভান্ডার! মহিলাদের মাসে ৩০০০ টাকা? কীভাবে অনলাইনে স্ট্যাটাস চেক করবেন জানুন

পশ্চিমবঙ্গের মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে নতুন করে চর্চা শুরু হয়েছে। সম্প্রতি “লক্ষ্মীর ভান্ডার”…

May 21, 2026

অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেতে নতুন নিয়ম! আধার সিডিং ও DBT অ্যাক্টিভেশন নিয়ে জরুরি আপডেট

পশ্চিমবঙ্গ সরকারের জনপ্রিয় অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। উপভোক্তাদের সুবিধা নিশ্চিত করতে…

May 21, 2026